এক্সপ্লোর

অনমনীয় কৃষকরা, বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  

স্পষ্টতই, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় কাজ হচ্ছে না। এই চাপানউতোরের মধ্যে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াদিল্লি: ৩ কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক ডাকে বনধ চলছে। অনমনীয় মনোভাব কৃষকদের। পরিস্থিতি বেগতিক বুঝে এবার আসরে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে এদিন সন্ধে নাগাদ কৃষকদের সঙ্গে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্টতই, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় কাজ হচ্ছে না। এই চাপানউতোরের মধ্যে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয় কিষাণ সংগঠনের পক্ষ থেকে রাকেশ টিকায়াত জানিয়েছেন, সন্ধে ৭টা নাগাদ কৃষক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন।

গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বুকে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি কেন্দ্রের তৈরি ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এদিকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কৃষকরা। এই নিয়ে ষষ্ঠ দফার বৈঠক হবে। তাঁর আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের দাবি ৩ আইন প্রত্যাহার করতে হবে, অথবা সংশোধন করতে হবে।

এদিকে আজকের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আদৌ কী সমস্যার সমাধান হবে? তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ এর আগে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছেন কৃষকরা। গত সপ্তাহে কেন্দ্র প্রস্তাব দেয়, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি। বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।

গত কয়েক বছরের মধ্যে রেকর্ড শীত রাজধানীতে। সেই ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা।  পথে নেমেছেন হাজার হাজার কৃষক। নিজেদের অবস্থানে অনড় তাঁরা। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এই ৩ আইন প্রত্যাহারের দাবিতে আজ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। একইসঙ্গে পিএজিডি,  সিপিআইএম,সিপিআই, আরএসপি, ডিএমকে, আরজেডি, এসপি, এআইএফবি, এনসিপি, কংগ্রেস কৃষক আন্দোলনে সংহতি জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget