এক্সপ্লোর

Hong Kong Fire : একটা সিগারেটের আগুনে পুড়ে ছাই শতাধিক প্রাণ? সামনে এল হংকং-অগ্নিকাণ্ডের আগের ভিডিও

Hong Kong Fire : একটি ভিডিও সামনে এসেছে, যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য ! প্রশ্ন উঠছে এক নির্মাণকর্মীর ধূমপানই কি এতগুলো মানুষের জীবন্ত পুড়ে মরার কারণ হল? 


হংকং : দাউ দাউ করে জ্বলছে পরপর সাতটি বহু তল। গনগনে আগুন আর কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা এলাকা। গত কয়েকদিন ধরে শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিয়েছে হংকঙের সাত বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও। ইতিমধ্যেই সেই ভয়ঙ্কর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১২৮-এ। এখনও নিখোঁজ অনেকে। হয়ত তাদের অনেকেরই নাম যুক্ত হতে পারে এই তালিকায়। কিন্তু ঠিক কারণে একটা উন্নত, সচেতন শহরে এত বড় অগ্নিকাণ্ড ঘটে গেল? এখনও উত্তর দেয়নি প্রশাসন বা অন্য কেউই। কিন্তু এই ভয়ঙ্কর আগুন শুরুর ঠিক আগের এমন একটি ভিডিও সামনে এসেছে, যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য ! প্রশ্ন উঠছে এক নির্মাণকর্মীর ধূমপানই কি এতগুলো মানুষের জীবন্ত পুড়ে মরার কারণ হল? 

উত্তর তাই পো জেলার ওয়াং ফুক হাউসিং কমপ্লেক্সে আটটি বহুতল রয়েছে। তার মধ্যে সাতটিই ভস্মীভত। দেখা গিয়েছে ওই বাড়িগুলিতে মেরামতির কাজ চলছিল, তাই বাঁশের ভারা বাঁধা ছিল, ঝুলছিল প্লাস্টিক শিটও। তাই আগুন ছড়িয়ে যায় দ্রুত।  প্রত্যক্ষদর্শীরা বলছেন,  হংকংয়ের পাহাড়ি নিউ টেরিটরিজের তাই পোর এই অগ্নিকাণ্ড কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তাতে মারা গিয়েছেন কমপক্ষে ১২৮।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দাবি করা হয়েছে,একজনের সিগারেট থেকেই এতবড়  আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তারপর আর থামানো যায়নি আগুন। মেরামতির কাজে ব্যবহৃত বাঁশের ভারা, দাহ্য জিনিস দিয়ে তৈরি সেফটি-নেট, প্লাস্টিকের মতো দাহ্য দিনিসে আগুন ধরে যায়। 

আরটি ইন্ডিয়ার পোস্ট করা একটি ক্লিপে দেখা গিয়েছে, হংকংয়ের ওয়াং ফু কোর্টে আগুন লাগার ঠিক কয়েক মুহূর্ত আগে বাইরের দেয়ালের কাছে এক শ্রমিক বসে ধূমপান করছেন । নেটিজেনদের সন্দেহ, এই সিগারেটের আগুন  থেকেই দাহ্য কিছুতে আগুন লেগে থাকতে পারে, যা পরে বিধ্বংসী হয়ে ওঠে। শুক্রবারই এতবড় বিপর্যয়ের জন্য সংস্কার প্রকল্পের সাথে যুক্ত আটজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে ওই বাড়ির সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। 

বুধবার থেকে টানা দু’দিন ধরে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।  শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়, ওই বহুতলগুলির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে দগ্ধ  বহুতলগুলিতে অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কত জন সেই সংখ্যাটা তাই নিয়ে ধন্দ রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget