এক্সপ্লোর

চাকরি করতে করতে কীভাবে নেবেন আইএএসের প্রস্তুতি? দেখে নিন

নিজেকে বোঝান, আপনি এক সময় দেশ চালানোর দায়িত্ব পাবেন। সে জন্য এ টুকু পরিশ্রম তো করতেই হবে।

কলকাতা: আইএএস পরীক্ষাকে বলা হয় দেশের সব থেকে কঠিন পরীক্ষা। দিন রাত খেটে প্রস্তুতি নিলেও সব সময় যে আশাপ্রদ ফল মেলে এমনটা নয়। তাই এমন পরীক্ষার্থীরাও থাকেন, যাঁরা চাকরি করতে করতেই পরীক্ষায় বসার জন্য তৈরি হতে থাকেন। অনেক সময় তা নিজের ইচ্ছে, আবার অনেক সময় বাধ্যবাধকতা। এখন কথা হল, যে পরীক্ষার জন্য দিন রাত এক করে খাটাখাটনি করলেও অনেক সময় সাফল্য আসে না, চাকরির ঝামেলা সামলে কী করে তার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব? দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যাতে হাতে সময় কম থাকলেও আইএএসের জন্য ঠিকমত প্রস্তুতি নেওয়া যাবে। তৈরি করে ফেলুন টাইম টেবিল যাঁরা চাকরির পাশাপাশি আইএএসের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পক্ষে সর্বাধিক গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবহার। গোটা দিন কাজ অনুযায়ী ভাগ করে নিন, কোনওভাবেই টাইম টেবিল থেকে সরে আসবেন না। কয়েক বছরের জন্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পার্টি বিয়ের নেমন্তন্ন- সব ভুলে যান। চাকরির পর যেটুকু সময় হাতে আছে, সবটুকু লাগিয়ে দিন আইএএসের প্রস্তুতিতে। তৈরি করুন পড়াশোনার টাইমটেবিল কোন বিষয়ের কোন অধ্যায়ে কতটা সময় দেবেন, সব কিছু চূড়ান্ত করুন টাইম টেবিলে। বড় বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করে পড়ুন। তাতে সময়মত শেষ করতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে। পড়াশোনার রুটিন অত্যন্ত সাবধানে তৈরি করুন, আপনার জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। কোনও অভিজ্ঞ শিক্ষক বা এই পরীক্ষা পাশ করেছেন এমন কারও সাহায্য নিন। কী করতে হবে, কী হবে না তিনি ঠিকমত বলতে পারবেন। তবে মনে রাখবেন, সকলের ক্ষমতা ও জীবনযাপনের ধরন এক নয়। তাই সাহায্য নিলেও নিজের পরিস্থিতি বুঝে তৈরি করুন রুটিন। কাজ করুন বুদ্ধিমত্তার সঙ্গে অল্প সময়ে বেশি পড়ার জন্য বুদ্ধি খাটাতে হবে। আইএএসের কোর্স বিশাল বড়। ঠিকমত তা বিশ্লেষণ করুন, গত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে বুঝে নিন, কোন বিষয়গুলি বেশি জরুরি। এই সব বিষয় পুরোপুরি তৈরি করতে ঠিক কতটা সময় লাগবে তাও বুঝে নিন। যদি দেখেন এমন বিষয় আছে, আপনি জানেন, যার পিছনে পরিশ্রম এবং সময় দিলেও তা পুরোপুরি আয়ত্ত্ব হবে না, তবে তা ছেড়ে দিন। যে বিষয় বুঝতে পারবেন তাতে জোর দিন। আইএএসের মত পরীক্ষায় সিলেক্টিভ স্টাডির খুব বেশি সুযোগ নেই কিন্তু যাঁরা সারাক্ষণ পড়াশোনা করেন তাঁরাও কিছু বিষয় তো ছেড়েই দেন। অফিস যেন বাড়ির কাছাকাছি হয়    সম্ভব হলে অফিসের কাছাকাছি বাড়ি ভাড়া করুন। যাতায়াতে সময় যতটা কম দেওয়া সম্ভব তা দেখতে হবে। বাসে ট্রেনে বসে পড়াশোনা খুব ভাল হয় না, তাই উপায় থাকলে সে চেষ্টা করবেন না। বাসে ট্রেনে সফরের সময় বই এত নড়তে থাকে যে চোখের ওপর চাপ পড়ে। ফলে বেশি ক্লান্ত হয়ে পড়বেন। এই সময়টা অন্যভাবে ব্যয় করুন, খবর, কারেন্ট অ্যাফেয়ার্স যা পারেন, অডিও ক্লিপে শুনতে থাকুন। বিরতিটুকুও ব্যবহার করুন   কেউ তো আর পুরো ৮ ঘণ্টা টানা কাজ করে না। লাঞ্চ ছাড়াও আরও কিছুটা বিরতি প্রত্যেকে নেয়। এই সময়টা খবরের কাগজ বা পত্রপত্রিকা পড়ুন, যাতে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে পারেন। এই সব পড়ার জন্য তো খুব বেশি মনোযোগ লাগে না, ফাঁকা জায়গাও দরকার নেই। কাজের ফাঁকে ফাঁকে চোখ বুলিয়ে নিন আজকের খবরে। ইতিবাচক চিন্তা করুন এমন জীবনচর্যা সকলের পক্ষের সম্ভব নয়। বহুবার মনে হবে, রোবট হয়ে যাচ্ছি না তো? তখন মনের জোর ধরে রাখা মুশকিল হয়। নিজেকে বোঝান, এই জীবন আপনিই বেছে নিয়েছেন, আপনার নির্দিষ্ট একটি লক্ষ্য আছে। সকলের স্বপ্ন আপনার মত নয়, সুতরাং আপনার জীবনযাত্রাও অন্যরকম। নিজেকে বোঝান, আপনি এক সময় দেশ চালানোর দায়িত্ব পাবেন। সে জন্য এ টুকু পরিশ্রম তো করতেই হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget