এক্সপ্লোর

Howrah : এবিপি আনন্দের খবরের জের, বেলুড় মঠের সামনে থাকা তারের জঙ্গল রাতারাতি 'সাফ'

এবিপি আনন্দের খবরের জের। বেলুড় মঠের সামনে জিটি রোডে পড়ে থাকা তারের জঙ্গল রাতারাতি সাফ হয়ে গেল।

ভাস্কর ঘোষ, বেলুড় : এবিপি আনন্দের খবরের জের। বেলুড় মঠের সামনে জিটি রোডে পড়ে থাকা তারের জঙ্গল রাতারাতি সাফ হয়ে গেল। এই ঘটনায় খুশি বেলুড় মঠের মহারাজ থেকে শুরু করে সাধারণ মানুষ। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন এবিপি আনন্দকে।

সম্প্রতি বেলুড় মঠে ঢোকার মুখে ফুটপাথে তারের জঙ্গল ঘিরে উদ্বেগ ছড়ায়। এলাকাবাসী দাবি জানান, রাস্তার উপর পড়ে থাকা তারের জন্য পথচারীরা সমস্যায় পড়ছেন। পুরসভা দায়িত্ব এড়িয়েছে বলে অভিযোগ তোলে মঠ কর্তৃপক্ষ। যদিও সেদিন পুরসভা জানায়, তারের কুণ্ডলী সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাতিস্তম্ভ থেকে ঝুলতে থাকে গোছা গোছা তার। ঝুলে থাকা তার ছড়িয়ে থাকতে দেখা যায় ফুটপাথের উপরেও। বেলুড় মঠে ঢোকার মুখে ফুটপাথে তারের এই জঙ্গল ঘিরে আতঙ্ক ছড়ায়। কার্যত মরণফাঁদে পরিণত হয়েছিল। মঠে ঢোকার মুখে তারের জঙ্গলে সমস্যায় পড়েন দর্শনার্থী ও পথচারীরাও। 

এলাকাবাসী অভিযোগ জানান, কয়েক মাস ধরে এভাবে কার্যত রাস্তা আটকে তার পড়ে থাকলেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এক বাসিন্দা বলেন, ভক্তরা এখান থেকে যায় খুব অসুবিধা হয়, আমফানের পর থেকে তার পড়ে রয়েছে। মানুষের এতে কষ্ট হয়, অনেকে পড়েও গেছে, কারও ভ্রুক্ষেপ নেই। 

বিপদ কার্যত ওত পেতেছিল। আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ থেকে বেলুড়মঠে আসা ভক্তরা। আর এই আশঙ্কাতেই বিভিন্ন প্রশাসনিক দফতরে বারংবার কড়া নেড়েও হতাশ হন বেলুড় সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ। তিনি জানিয়েছিলেন, পুরসভা সিএসসি এবং বিএসএনএল-কে দেখানো হলেও তারা তাদের দায়িত্ব এড়িয়ে গেছে। কে নেবে দায়িত্ব এই নিয়ে বিভ্রান্ত তারা। উপায়ন্তর না দেখে মঠ কর্তৃপক্ষের বালি থানার দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি।

তার পরিপ্রেক্ষিতে হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী বলেছিলেন, পুরসভার তরফে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। উল্লেখ্য, সেই অনুযায়ী বেলুড় মঠের সামনে জিটি রোডে পড়ে থাকা তারের জঙ্গল সাফ হয়ে গেল।

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
Pakistan Train News: পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget