এক্সপ্লোর

Bangladeshi Arrested : বেআইনিভাবে ভারতে প্রবেশ, দাসনগরে গ্রেফতার বাংলাদেশি

পুলিশ সূত্রে খবর, মাস পাঁচেক আগে বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ইসরাফিল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। এরপর হাওড়ার দাসনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ছাতা সারাইয়ের কাজ করছিল সে।

সুনীত হালদার, দাসনগর : বেআইনিভাবে ভারতে প্রবেশের কারণে পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি। গতকাল তাকে দাসনগর থানার পুলিশ গ্রেফতার করে। নাম ইসরাফিল মাতব্বর। বয়স ৩২ বছর। আজ ধৃত যুবককে হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়েছিল। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, মাস পাঁচেক আগে বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ইসরাফিল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। এরপর হাওড়ার দাসনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ছাতা সারাইয়ের কাজ করছিল সে। গতকাল দাসনগর থানার পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে কোনও কাগজপত্র না থাকায় তাকে ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ এই প্রথম নয়। প্রায়ই অবৈধভাবে প্রবেশকারীকে গ্রেফতার করা হয়। দিনকয়েক আগেই জাল স্কুল সার্টিফিকেট তৈরি করে জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। রায়গাছির আবাসন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, জাল সার্টিফিকেটের ভিত্তিতে আধার ও ভোটার কার্ড তৈরি করা হত। ৯০ হাজার টাকা খরচ করে জাল সার্টিফিকেট তৈরি করে ওই যুবক। পাসপোর্ট তৈরি করতে গিয়ে জালিয়াতি নজরে আসে। রাজারহাট থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

এছাড়া গতমাসেও ভুয়ো পরিচয়পত্র রাখার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। এক রাতে শ্রীভূমি এলাকায় দু'জনের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। হাতেনাতে ধরে ফেলার পর আরিফুল ইসলাম ও মনিগাজির কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র। 

বেআইনিভাবে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ার ঘটনা এর আগেও দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইসব অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতারও করা হয়েছে। যদিও মাঝেমধ্যেই অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এখনও লেগে রয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে সদা সতর্ক বাহিনী। এর পাশাপাশি বিভিন্ন সময়ে তল্লাশি চালিয়ে অনুপ্রবেশকারীদের গ্রেফতারের বিষয়ে তৎপর পুলিশও । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget