এক্সপ্লোর

Jammu And Kashmir: জম্মু-কাশ্মীরে খতম 'হিউম্যান জিপিএস' বাগু খান, ১০০-র বেশি অনুপ্রবেশ হয়েছে তার হাত ধরেই

Bagu Khan Human GPS: বছরের পর বছর ধরে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দেওয়ার পর অবশেষে তাকে শিকার করতে সক্ষম হয়েছে নিরাপত্তারক্ষীরা।

Jammu And Kashmir: ট্যুরিস্ট গাইড তো শুনেছেন? কিন্তু টেররিস্ট গাইড? 

সম্প্রতি নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে বাগু খান নামের এক ব্যক্তি। 'হিউম্যান জিপিএস' নামেই বেশি পরিচিত ছিল এই বাগু খান। জম্মু ও কাশ্মীরের গুরেজ এলাকায় এই কুখ্যাত ব্যক্তিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। তার আরেকটি নাম 'সমন্দর চাচা'। ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত সক্রিয় ছিল এই ব্যক্তি। জঙ্গি অনুপ্রবেশ করার ব্যাপারে সাহায্য করার নিরিখে বাগু খানের ট্র্যাক রেকর্ড মারাত্মক সফল। অন্যতম পুরনো এবং বিশ্বস্ত লোক ছিল সে। অবশেষ তাকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। তার সঙ্গে আরেক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে। নৌশেরা সেক্টরের নার এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এই ২ জন। 

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, এই বাগু খানের সাহায্যেই ১০০-র বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে গুরেজ সেক্টরের বিভিন্ন এলাকা দিয়ে। জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে যাবতীয় সাহায্য প্রদান করত সে। 'সমন্দর চাচা'- র ভরসাতেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকত জঙ্গিদের একাংশ। অনুপ্রবেশের যাবতীয় রাস্তাঘাট, এলাকা এই 'হিউম্যান জিপিএস'- এর নখদর্পণে ছিল। ঘন জঙ্গলের মাঝে দুর্গম রাস্তা হোক বা গোপন সুড়ঙ্গ, সবই ভালভাবে চিনত এই বাগু খান। একসময় হিজবুলের কমান্ডার ছিল সে। সেই সময় গুরেজ এবং নিয়ন্ত্রণরেখা বরাবর আশপাশের অন্যান্য সেক্টরগুলি দিয়ে কীভাবে জঙ্গিদের অনুপ্রবেশ করানো যায় তার পরিকল্পনা করা এবং তার বাস্তবায়নে সুদক্ষ ভাবে সহায়তা  করত বাগু খান।  

বছরের পর বছর ধরে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দেওয়ার পর অবশেষে তাকে শিকার করতে সক্ষম হয়েছে নিরাপত্তারক্ষীরা। সম্প্রতি যে অনুপ্রবেশের ছক বাগু খান কষেছিল, সেই অনুপ্রবেশের সময়েই তাকে এবং আরেক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর। বাগু খানের মৃত্যু উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে একটি বড়সড় প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে। কারণ জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে যাবতীয় খুঁটিনাটি সহায়তা করত এই বাগু খানই। সেই যখন নেই, তখন জঙ্গিদের অনুপ্রবেশ সংক্রান্ত নেটওয়ার্কে যে গুরুতর প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলায় গুরেজ সেক্টর বরাবর কদিন আগেই অনুপ্রবেশের চেষ্টা করেছিল ২ জঙ্গিকে। তাদেরকেও খতম করেছিল ভারতীয় সেনা। এই ঘটনার দিন দুয়েক পরেই বাগু খানকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। 

Operation Naushera Nar IV- এর আওতায় নৌশেরা নার এলাকার কাছেই এই এনকান্টার সম্পন্ন হয়েছে। প্রচুর অস্ত্র নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিল জঙ্গিরা। সেই সময়েই সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী। দু'পক্ষের গুলির লড়াইয়ে বাগু খান এবং আরেকজন জঙ্গি খতম হয়েছে।

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে

ভিডিও

Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!
Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget