এক্সপ্লোর

Hyderabad Murder: চাকরি হারিয়ে হতাশা, স্ত্রীকে পুড়িয়ে স্যুটকেসে ভরে ফেলে দিলেন স্বামী

তদন্তে পুলিশ জানতে পারে দেহটি চিত্তুরের রামসমুন্দ্রমের বাসিন্দা ভুবনেশ্বরী নামে বছর ২৭-এর এক যুবতীর। টাটা কনসালটেন্সি সার্ভিসে কর্মরত ছিলেন তিনি। 

হায়দরাবাদ: লকডাউনের জেরে বেশ কিছু মাস আগে কাজ হারিয়েছেন। হতাশায় স্ত্রীকে খুন করলেন ইঞ্জিনিয়র। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃতার অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

দিন পাঁচেক আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতির এসভিআরআর সরকারি হাসপাতালের কাছ থেকে একটি বেওয়ারিশ স্যুটকেস মেলে। তাঁর ভিতর থেকেই উদ্ধার হয় এক যুবতীর দগ্ধ দেহ। তদন্তে পুলিশ জানতে পারে দেহটি চিত্তুরের রামসমুন্দ্রমের বাসিন্দা ভুবনেশ্বরী নামে বছর ২৭-এর এক যুবতীর। টাটা কনসালটেন্সি সার্ভিসে কর্মরত ছিলেন তিনি। 

তার পরেই ঘটনার তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় এক ক্যাব চালকের সঙ্গে এক যুবক স্যুটকেসটি সেখানে ফেলে গিয়েছে। ক্যাব চালককে খুঁজে বের করে পুলিশ। তদন্তে এগোলে ধরা পড়ে অভিযুক্ত  শ্রীকান্ত রেড্ডিও। পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালে কাদাপার শ্রীকান্ত রেড্ডি নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুবনেশ্বরীর। তাঁদের ১৮ মাসের একটি মেয়েও রয়েছে। লকডাউনে ওয়ার্ক ফর্ম হোমই করছিলেন ভুবনেশ্বরী। তবে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি।  

লকডাউনে কাজ হারায় শ্রীকান্ত। তারপর থেকেই মদের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। মাঝে-মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হত বলে জানিয়েছে পরিবার। গত ২২ জুন ঝগড়ার পরেই রাগের মাথায় ভুবনেশ্বরীকে খুন করেন শ্রীকান্ত। পরে রাতের দিকে স্ত্রীর মৃতদেহ একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে আসেন। এরপর নিজের ও যুবতীর পরিবারকে শ্রীকান্ত জানান, 'করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভুবনেশ্বরীর।' খবর পেয়ে বেশ কয়েকটি হাসপাতাল এবং মর্গে খোঁজ চালায় ভুবনেশ্বরীর পরিবার। দেহ খুঁজে না পেয়েই অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। 

তিরুপতি পুলিশের মুখ্য আধিকারিক জানিয়েছেন, 'দেহটি ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। জানা যায়, শ্রীকান্ত রিলায়েন্স মার্ট থেকে একটি বড় স্যুটকেস কিনেছিলেন। মৃতদেহ ভরে ফেলে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। খুন করার পর দেহটি পোড়ানোর চেষ্টা করে শ্রীকান্ত।' ইতিমধ্যেই, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর দেহের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। তবে কিছু হাড় এবং খুলির অংশ অবশিষ্ট রয়েছে। চলছে তদন্তও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget