এক্সপ্লোর

'নির্ভয়ার অপরাধীরা এবার শাস্তি না পেলে, আর কোনও ধর্ষিতাই বিচার পাবেন না', দোষীদের শাস্তির দাবিতে সবাইকে এগিয়ে আসার আর্জি নির্ভয়ার মা'র

একটি জনপ্রিয় টেলিভিশন শো-এ নির্ভয়ার মা আশাদেবীর আর্তি, সবাই যেন তাঁর মেয়ের অপরাধীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হন। নির্ভয়া যদি বিচার না পায়, তাহলে দেশে ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও নির্যাতিতাই আর সঠিক বিচার পাবেন না, মত আশাদেবীর।

নয়াদিল্লি: ২০১২ থেকে ২০২০। কেটে গেছে ৮টি বছর। নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও ফাঁসির সাজা হয়নি। আইনি মারপ্যাঁচে বারবার পিছিয়ে চলেছে চার অপরাধীর মৃত্যুদণ্ড। আগামী ৩ মার্চ নির্ভয়ার অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিন স্থির হয়েছে। আইনের সুযোগ নিয়ে আর যেন তাদের শাস্তি না পিছিয়ে যায়, সেজন্য দেশের প্রতিটি নাগরিকের কাছে কাতর আবেদন জানালেন নির্ভয়ার মা। একটি জনপ্রিয় টেলিভিশন শো-এ নির্ভয়ার মা আশাদেবীর আর্তি, সবাই যেন তাঁর মেয়ের অপরাধীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হন। নির্ভয়া যদি বিচার না পায়, তাহলে দেশে ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও নির্যাতিতাই আর সঠিক বিচার পাবেন না, মত আশাদেবীর। ‘এই লড়াই আমার একার নয়, বরং ভারতের সব মেয়েদের’, বললেন নির্ভয়ার মা। যাঁরা তাঁর মেয়ের ধর্ষক ও খুনিদের মাফ করে দিতে বলছেন, তাঁদের কাছে আশাদেবীর প্রশ্ন, ‘আপনার সন্তানের সঙ্গে যদি এমনটা ঘটত, তাহলে কী করতেন? ক্ষমা করে দিতেন? ’ নির্ভয়ার মা বলেন, হায়দরাবাদের ঘটনায় মানুষ মিষ্টি বিলি করেছে। আদালতের উপর আস্থা হারিয়েছে মানুষ। যখনই নির্ভয়ার মা ও দেশের মানুষ অপরাধীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে, তখনই উলটো সুরে কথা বলেছেন মানবাধিকার কর্মীদের একাংশ। কিন্তু এই মুহূর্তে তাঁদের কোনও উপদেশ শুনতেই রাজি নন তিনি, সাফ জানিয়ে দেন আশা দেবী। অপরাধীদের চরম শাস্তির দিন স্থির হয়েছে। কিন্তু কবে বিচার পাবে নির্ভয়া? আদালত অপরাধীদের অধিকার নিয়ে কথা বলছে, কিন্তু তাঁর কষ্টের কথা বলছে না, অভিযোগ আশাদেবীর। আগামী ৩ মার্চ নির্ভয়ার খুনিরা পাবে কি চরম সাজা? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget