এক্সপ্লোর

IIT প্রাক্তনী থেকে ধর্মীয় 'বাবা' ! কথায় ভুলিয়ে 'গন্ধর্ব বিয়ে', যৌন নির্যাতন !

তরুণ-তরুণীদের নিজের গোষ্ঠীতে টেনে এনে তাঁদের ‘ব্রেনওয়াশ’ করতেন এবং ধর্মীয় আচার ও তথাকথিত সামাজিক রীতির আড়ালে যৌন নির্যাতন চালাতেন এই আইআইটির প্রাক্তনী। 

আগ্রা: IIT রুরকির প্রাক্তন ছাত্র।  পরে স্বঘোষিত ধর্মগুরু। শেষ পর্যন্ত যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন ৩০ বছরের অভিষেক মিশ্র ওরফে আদিকর্তা নারায়ণ দাস। অভিযোগ, আধ্যাত্মিক শিক্ষার নাম করে তরুণ-তরুণীদের নিজের গোষ্ঠীতে টেনে এনে তাঁদের ‘ব্রেনওয়াশ’ করতেন এবং ধর্মীয় আচার ও তথাকথিত সামাজিক রীতির আড়ালে যৌন নির্যাতন চালাতেন এই আইআইটির প্রাক্তনী। 

মথুরা (গ্রামীণ) জেলার পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানিয়েছেন, সোমবার রাতে গোবর্ধনের রাধাকুণ্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মূলত ভুবনেশ্বরের বাসিন্দা অভিষেক IIT রুরকি থেকে পাশ করার পর দিল্লি NCR-এর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পরে তিন বছর আগে মথুরায় এসে নিজেকে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করেন। পুলিশ সূত্রে খবর, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনলাইন ধর্মীয় বক্তৃতার মাধ্যমে অনুসারী বাড়াতেন অভিষেক। দাবি করতেন, নারী-পুরুষকে ‘আধ্যাত্মিক শিক্ষা’ দেওয়াই তাঁর লক্ষ্য। ধীরে ধীরে তরুণ-তরুণীদের নিজের গোষ্ঠীতে টেনে এনে তাঁদের মানসিকভাবে প্রভাবিত করতেন বলে অভিযোগ।                    

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তদন্তকারীদের দাবি, অভিযুক্ত তথাকথিত ‘গন্ধর্ব বিবাহ’-এর ধারণা প্রচার করতেন। এই ধরনের বিবাহে কোনও সামাজিক অনুষ্ঠান, অগ্নিসাক্ষী বা সাক্ষীর প্রয়োজন নেই বলে বোঝাতেন তিনি। এরপর ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতেন বলে অভিযোগ। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলার সূত্রপাত। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি তাঁর দিদির কাছে বেড়াতে এসেছিলেন। তাঁর দিদি একটি PSU-তে প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং অভিষেকের গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, ‘প্রসাদ’ বলে দেওয়া দুধে মাদক মিশিয়ে তাঁকে যৌন নির্যাতন করা হয়। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ।

গোবর্ধন থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারা (ধর্ষণ), ৩৫১ ধারা (ভয় দেখানো) এবং ৭৫(২) ধারা (যৌন হেনস্থা)-সহ একাধিক ধারায় FIR দায়ের হয়েছে। তদন্তে অভিযুক্তের মোবাইল ফোন থেকে একাধিক পুরুষ ও মহিলার অশ্লীল ছবি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, অন্তত তিনজন মহিলাকে অভিযুক্তের আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ছয়জন নারী-পুরুষ যৌথভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলেও সূত্রের খবর।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Advertisement

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget