এক্সপ্লোর

IMA President warns Govt: উৎসব উপলক্ষে জমায়েত বিপজ্জনক হয়ে উঠতে পারে, সতর্কবার্তা আইএমএ প্রেসিডেন্টের

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোনও উৎসব উপলক্ষে জমায়েতের অনুমিত না দেওয়া হয়, ভারত সরকারের কাছে সেই অনুরোধ জানালেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেএ জয়লাল।

নয়া দিল্লি : ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিন্তু, এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোনও উৎসব উপলক্ষে জমায়েতের অনুমিত না দেওয়া হয়, ভারত সরকারের কাছে সেই অনুরোধ জানালেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেএ জয়লাল। কেন্দ্রকে যে কোনও রকম জমায়েতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি। কারণ, বিশাল জমায়েত বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আইএমএ-র প্রেসিডেন্ট সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, এখনই কোনও উৎসব পালন করা উচিত হবে না। তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, আজই ওড়িশার পুরী ও গুজরাতের আহমেদাবাদে বাৎসরিক রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। এরকম একটা সময়ে কেন্দ্রের উদ্দেশে আবেদন জানিয়েছেন আইএমএ-র প্রেসিডেন্ট। যদিও অতিমারির কারণে পুরীতে রথযাত্রা উপলক্ষে ভক্ত সমাবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধুমাত্র সেইসব সেবাইতকে অনুমতি দেওয়া হয়েছে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন এবং কোভিড নেগেটিভ রিপোর্ট রয়েছে।   

এদিকে ঝাড়খণ্ড সরকার রাজ্যবাসীকে বাড়িতেই জগন্নাথ পুজোর ব্যবস্থা করতে বলেছে। কারণ, অতিমারির কারণে এবার সেখানে রথযাত্রা বের করা হবে না। কলকাতার দুটি বিখ্যাত রথযাত্রা কমিটি তাদের উৎসব বাতিল করেছে। পরিবর্তে মন্দির চত্বরে ছোটখাট করে অনুষ্ঠান পালিত হচ্ছে। 

ফি বছর পুরীতে রথযাত্রার দিন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। উল্টোরথের দিন সেখান থেকে ফেরেন তাঁরা। এই উৎসব উপলক্ষে প্রতিবছর সেজে ওঠে ওড়িশার সমুদ্র-শহর পুরী। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না।রথযাত্রা উপলক্ষে থাকছে নিরাপত্তার কড়াকড়ি। প্রায় এক হাজার কর্মী নিরাপত্তার জন্য় মোতায়েন থাকবে। এছাড়া প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget