এক্সপ্লোর

Weather Forecast: তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত, আগামী পাঁচ দিন গরম হবে আরও দুঃসহ

Weather Updates: শনিবার আবহাওয়া দফতরের তরফে তাপমাত্রাবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস মিলেছে আগেই (Weather forecast)। এপ্রিলের শুরুতে তার ইঙ্গিতও মিলতে শুরু করেছে। এ বার আরও উদ্বেগের খবর শোনাল আবহাওয়া দফতর (IMD)। আগামী পাঁচ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানাল তারা। তাপমাত্রার এই বৃদ্ধিতে নাগরিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হল (Weather Updates)।

তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি, জানাল আবহাওয়া দফতর

শনিবার আবহাওয়া দফতরের তরফে তাপমাত্রাবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে (Temperature Rise)। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী পাঁচ দিন ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি। দেশের অধিকাংশ এলাকায় এর প্রভাব পড়বে। দুঃসহ গরমে দায় হবে বাড়ির বাইরে পা রাখা।

এই তীব্র গরমের মধ্যেও মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ের মতো কিছু রাজ্যে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিনের সংশ্লিষ্ট রাজ্যে এমন পরিস্থিতি দেখা দেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার পর ধীরে ধীরে কমবে প্রকোপ।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের দক্ষিণ অংশে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু'দিনে দেশের পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জেরে দেশের অন্য়ত্র আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: National Education Policy : 'ক্লাস টু পর্যন্ত লিখিত পরীক্ষা নয়', জাতীয় পাঠ্যক্রম কাঠামোর খসড়ায় মূল্যায়ন পদ্ধতি নিয়ে কী সুপারিশ ?

এর আগে, এপ্রিলে শুরুতেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, উত্তর-পূর্বের কিছু এলাকা বাদ দিয়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, গুজরাত, পঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে তাপপ্রবাহও দেখা দিতে পারে।

১৯০১ সালের পর এ বছরের ফেব্রুয়ারি মাসই এখনও পর্যন্ত উষ্ণতম থেকেছে

অত্যধিক তাপমাত্রাবৃদ্ধি, তাপপ্রবাহের প্রকোপের জন্য় জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন আবহবিদরা। ১৯০১ সালের পর এ বছরের ফেব্রুয়ারি মাসই এখনও পর্যন্ত উষ্ণতম থেকেছে।  পশ্চিমি ঝঞ্ঝার কারণে অতিরিক্ত বৃষ্টির ফলে মার্চ মাস তুলনামূলক স্বস্তিতে কেটেছে। তবে বর্ষার আগে এই বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ায় উত্তরপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget