এক্সপ্লোর

IMF Loan to Pakistan: ভারতের সঙ্গে সংঘাতে বিপদ, পাকিস্তানকে সতর্ক করল IMF, চাপানো হল নতুন ঋণ-শর্তও

Pakistan News: অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে IMF.

নয়াদিল্লি: সন্ত্রাসে মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ, ভারতের সঙ্গে সংঘাত সত্ত্বেও পাকিস্তানেক ঋণ দিয়ে চলেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF)। কিন্তু এবার পাকিস্তানকে সতর্ক করল তারা। ভারতের সঙ্গে সংঘাতে গেলে তাদের অর্থনীতিতে তো প্রভাব পড়বেই, সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে সংশোধনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, তাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে IMF. (IMF Loan to Pakistan)

অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে IMF. ভারতের তরফে আপত্তি জানানো হলেও, নির্ধারিত সময়েই কিস্তির অর্থ পেয়ে গিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে সংঘাত নিয়ে এবার পাকিস্তানকে সতর্ক করা হল। IMF-এর রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি বাজারে। কিন্তু ভারতের সঙ্গে সংঘাত বাড়লে, সম্পর্কের অবনতি ঘটলে অর্থনীতি থেকে সবক্ষেত্রে সংস্কার ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ঋণের টাকার অপব্যবহার হচ্ছে বলে যদি সামেন আসে, তাতে পাকিস্তানের ভাবমূর্তির আরও ক্ষতি হবে বলেও জানিয়েছে IMF. (Pakistan News)

আগামী অর্থবর্ষে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ২.৪১৪ ট্রিলিয়ন (পাকিস্তানি মুদ্রা) রাখা হয়েছে আপাতত, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। ভারতের সঙ্গে সংঘাতের কথা মাথায় রেখে তা যদিও ১৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল শেহবাজ শরিফের সরকার।

ঋণের কিস্তি না আটকালেও, পাকিস্তানকে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে IMF. ১১টি নতুন শর্ত বেঁধে দেওয়া হয়েছে পাকিস্তানকে। এখনও পর্যন্ত মোট ৫০টি শর্ত চাপানো হয়েছে পাকিস্তানের উপর। নতুন শর্ত চাপিয়ে IMF জানিয়েছে—

২০২৬ অর্থবর্ষের যে বাজেট, তা পাক সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে। ১৭.৬ ট্রিলিয়নের (পাক মুদ্রা) মধ্যে ১.০৭ ট্রিলিয়ন খরচ করতে হবে উন্নয়ন খাতে।

নতুন কৃষিকর ব্যবস্থা চালু করতে হবে পাকিস্তানকে। ডিজিটাল মাধ্যমে যাতে করদাতারা নাম নথিভুক্ত করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। এর জন্য চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

শাসনকার্যে কী কী সংস্কার আনা হচ্ছে, তা বিশদে জানাতে হবে পাকিস্তানকে।  কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা জানাতে হবে IMF-কে। ২০২৭ সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কী কী পরিকল্পনা গৃহীত হচ্ছে এবং ২০২৮ সাল থেকে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কী কী সংস্কার ঘটানোর লক্ষ্য রয়েছে, তার নীল নকশাও জমা দিতে হবে। 

বিদ্যুৎ ও জ্বালানি থেকে আয়বৃদ্ধির পাশাপাশি, ২০৩৫ সালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্পেশাল টেকনোলজি জোন গড়ার নকশা জমা দিতে হবে এ বছরের মধ্যেই। বিদেশ থেকে পুরনো গাড়ি আমদানির উপর বিধিনিষেধ চাপাতে বলা হয়েছে। বর্তমানে তিনবছরের বেশি পুরনো গাড়ি আমদানি করা যায় না বাইরে থেকে, যা বাড়িয়ে পাঁচ বছর করতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget