এক্সপ্লোর

Imran Khan: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন ইমরান খান? তুঙ্গে জল্পনা

Imran Khan likely To Resign: ইমরানকে সরাতে চেয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছে বিরোধীরা। সোমবার বিকেল পর্যন্ত অনাস্থা নিয়ে মুলতুবি রয়েছে।

নয়া দিল্লি: আজ ইসলামাবাদের (Islamabad) সমাবেশ থেকে কি পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন ইমরান খান (Imran Khan)? তুঙ্গে উঠেছে জল্পনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের ইউটিউব পেজের নাম বদলে ইমরান খান করায় জল্পনা আরও তীব্র হয়েছে। রবিবার ইসলামাবাদে একটি সমাবেশের ডাক দিয়েছেন ইমরান৷ অনুমান করা হচ্ছে যে সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা করবেন৷ 

ইস্তফা ইমরানের? 

এদিকে, ইমরানকে সরাতে চেয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছে বিরোধীরা। সোমবার বিকেল পর্যন্ত অনাস্থা নিয়ে মুলতুবি রয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধীদের তীব্র আক্রমণ করে, কাল অনুগামীদের ইসলামাবাদ প্যারেড গ্রাউন্ডে আসার আবেদন জানিয়েছেন ইমরান খান। ইমরান খানের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে৷ সেই অভিযোগেই ইমরানের সরকারকে অনাস্থা প্রস্তাবে হারাতে চায় বিরোধীরা৷ এই নিয়ে রীতিমতো চাপে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক৷ 

নিরুদ্দেশ একাধিক মন্ত্রী

যদিও বিরোধীদের দাবি, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু সদস্য তাঁর বিরুদ্ধে চলে গেছেন। তার ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সময়ের অপেক্ষা। বিরোধীরা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকে ৫০ জনের বেশি ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। সূত্র জানিয়েছে যে এই মন্ত্রীদের মধ্যে ২৫ জন ফেডারেল এবং প্রাদেশিক উপদেষ্টা এবং বিশেষ সহকারী। বাকিদের মধ্যে ৪ জন প্রতিমন্ত্রী, ৪ জন উপদেষ্টা এবং ১৯ জন বিশেষ সহকারী।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশ করে। ৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খান সরকারের কমপক্ষে ১৭২ সদস্যর সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইর সদস্য ১৫৫ জন। অন্য দলের ১৭ জন সদস্যের সমর্থনে সরকার চালাচ্ছিলেন তিনি। যদিও সেই সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর।                                    

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget