এক্সপ্লোর

Pakistan Toshakhana Case : তোশাখানা মামলায় ৩ বছরের জেল ইমরান খানের !

Pakistan News : আগামী ৫ বছর সক্রিয় রাজনীতিতে যোগও দিতে পারবেন না !

ইসলামাবাদ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার । তোশাখানা মামলায় তাঁকে পাকিস্তানের আদালত তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আজ। শুধু তা-ই নয়, আগামী পাঁচ বছর সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, এমনই নির্দেশ দিয়েছে ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। 

বছর ৭০-এর ইমরান খানের ক্রিকেটীয় দক্ষতা বিশ্ববন্দিত। কিন্তু, রাজনীতির মঞ্চে বড়সড় 'ব্যর্থতা'-র মুখে পড়তে হল এই কিংবদন্তিকে। তিনি প্রধানমন্ত্রীকে থাকাকালীন বিদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যেসব উপহার পাওয়া গিয়েছিল, তা বেআইনিভাবে ইমরান বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। কোনও উপহার পাকিস্তানের প্রশাসক বা কোনও সরকারি আধিকারিককে দেওয়া হলে তা মন্ত্রিসভার অধীনে থাকা তোশাখানা দফতরে রাখার দস্তুর পাকিস্তানে। কিন্তু অভিযোগ, এইসব উপহারের মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কিছু নিয়ে এসে তা ব্যক্তিগত লাভের জন্য বিক্রি করে দিয়েছেন। সরকারি আধিকারিকদের সূত্রে খবর, ওই উপহার তালিকায় রয়েছে- রাজ পরিবারের তরফে দেওয়া ঘড়িও। যে উপহার ইমরানের আত্মীয় দুবাইয়ে বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ।  

অর্থাৎ, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে বিদেশের বিভিন্ন বিশিষ্টদের কাছে পাওয়া উপহার এভাবে বিক্রির অভিযোগ ওঠায় পাকিস্তানের রাজনীতিতে বড়সড় ধাক্কার মুখে পড়েন ইমরান। গত বছর পাকিস্তানের নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয় ইমরানকে। একই মামলায় এর আগে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এর আগে পাকিস্তানের সেসন কোর্ট নির্দেশ দেয়, তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের আইনি-প্রক্রিয়া বজায় রাখতে। যে রায় একদিন আগেই অবৈধ বলে ঘোষণা করে ইসলামাবাদ হাইকোর্ট। আর তারপর আজ এই রায়দান ট্রায়াল কোর্টের।

আদালত তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো ইমরানকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি, ১ লক্ষ টাকা জরিমানাও ঘোষণা করেছে। এমনই খবর সেদেশের সংবাদমাধ্যম Dawn সূত্রের। শনিবার এই মামলার শুনানির সময় বিচারকের মন্তব্য উদ্ধৃত করে Dawn বলে, 'ইমরান খান ইচ্ছাকৃতভাবে জাল তথ্য দিয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশনের কাছে। দুর্নীতির অভিযোগে তাঁকে দোষী পাওয়া গেছে।' তাই, নির্বাচনী আইনের ১৭৪ নম্বর ধারায় তাঁকে তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর পাকিস্তান সংসদে আস্থা ভোটে বিরোধীদের কাছে পরাস্ত হন ইমরান খান। তাই প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ শেষ করতে পারেননি তিনি। যদিও তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমো অভিযোগ তোলেন, দেশের সামরিক শক্তির সাহায্য নিয়ে এই আস্থা ভোটের ফল প্রকাশ করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে মিলিটারি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget