এক্সপ্লোর

Holi 2024: দেশজুড়ে হঠাৎই বাড়ছে ভ্রমণের খরচ! ফ্লাইট থেকে হোটেল- ৫ গুণ বাড়ল দাম

Hotel Booking, Flight Fare in Holi: হু হু করে বাড়ল বিমানের টিকিট থেকে হোটেল ভাড়া। দেখা গিয়েছে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ এবং ২৯ মার্চের সময় সপ্তাহান্তের কয়েকটি দিনে ভাড়া বেড়েছে প্রায় পাঁচ গুণ। 

নয়া দিল্লি: একে উৎসবের মরসুম, তার উপর সপ্তাহান্তে লম্বা ছুটি। শুধু এই সপ্তাহেই নয়, পরের সপ্তাহেও একই রকম ছুটির তালিকা। অনেকেই ভেবেছিলেন এই সময়ে একটু ছোট ট্রিপ করে নিলে কেমন হয়? কিন্তু দেশজুড়ে যেভাবে ভ্রমণের খরচ একলাফে বেড়ে দিয়েছে তা দেখে তো মাথায় হাত! 

ফোর্বস ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দোল এবং গুড ফ্রাইডের সপ্তাহে বহু মানুষই উইকেন্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন। আর সেই সময়েই হু হু করে বাড়ল বিমানের টিকিট থেকে হোটেল ভাড়া। দেখা গিয়েছে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ এবং ২৯ মার্চের সময় সপ্তাহান্তের কয়েকটি দিনে ভাড়া বেড়েছে প্রায় পাঁচ গুণ। 

নতুন ক্যালেন্ডার আসার পর সকলেরই চোখ থাকে লম্বা ছুটি কোন কোন সময়ে রয়েছে সেদিকে। হোলির এই সপ্তাহ এবং গুড  ফ্রাইডের সপ্তাহটিতে ৩-৪ দিনের পর পর ছুটি রয়েছে। ঠান্ডার জায়গা থেকে গরম এলাকা, এই সময়ে দেশের সব প্রান্তের আবহাওয়া এতটাই মনোরম থাকে, ঘুরতে গিয়েও শান্তি। কিন্তু ভাড়ার এমন বাড়বাড়ন্ত দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। 

ফোর্বস এর তথ্য অনুসারে, অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলি বুকিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে। কোন কোন সময় প্রায় পাঁচগুণ বেড়েছে ভাড়া৷ এর আগের রিপোর্ট বলছে, ২০২৩ সালের উৎসবের সময়ের তুলনায় ডোমেস্টিক ফ্লাইট বুকিং প্রায় ১৬% বেড়েছে। জনপ্রিয় রুটের জন্য ফ্লাইট ভাড়াও মার্চের শেষ সপ্তাহে ২৫ থেক ৩০% বেড়েছে।  

রিপোর্ট থেকে এও জানা গিয়েছে, শুধুমাত্র শহরেই যে দাম বৃদ্ধি হয়েছে তা নয়, মেট্রো সিটির পাশাপাশি অফবিট লোকেশনেও হোটেলের দাম বেড়েছে। গোয়া, শ্রীনগর, গুয়াহাটি এবং পোর্ট ব্লেয়ারে ফ্লাইট এবং হোটেলের দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ওই প্রতিবেদনটিতে জানান হয়েছে। এছাড়া, উদয়পুর, জয়পুর, পুরী এবং বারাণসীর মতো জনপ্রিয় গন্তব্যে বেড়েছে যাওয়া এবং থাকার খরচ। 

তবে দেশের বাইরেও টিকিটের চাহিদা বেড়েছে। মূলত যে দেশগুলিতে ফ্রি-ভিসা। ইরান, মালয়েশিয়া, কেনিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলিতে টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে ১০০ শতাংশ। ওয়াকিবহাল মত, টিকিটের চাহিদা যে হারে বৃদ্ধি পেয়েছে, এর পর এই সব এলাকাতেও বাড়বে দাম। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশের জন্য সহজ ভিসা ব্যবস্থাও চাহিদা বাড়িয়ে তুলছে বলে জানা গিয়েছে ওই প্রতিবেদন থেকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget