এক্সপ্লোর

Seat Belt Rule: সিট বেল্ট না পরেই গাড়ির পিছনের সিটে বসে যাত্রী, ১০০০ টাকা জরিমানা পুলিশের

Karnataka Police: দেখা গেল এক ভিন্ন চিত্র। গাড়ির পিছনে সিট বেল্ট ছাড়া বসে থাকায় ১০০০ টাকা জরিমানা করল কর্নাটক পুলিশ। 

নয়া দিল্লি: এতদিন গাড়ি চালানোর সময় কিংবা সামনের সিটে বসে সিট বেল্ট (Seat Belt) না পরায় জরিমানা করেছে পুলিশ (Police)। এই নিয়ম আবশ্যক, এই মর্মেই সিট বেল্ট না পরলে টাকা জরিমানা করেছে পুলিশ। কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। গাড়ির পিছনে সিট বেল্ট ছাড়া বসে থাকায় ১০০০ টাকা জরিমানা করল কর্নাটক (Karnataka) পুলিশ। 

শুধু তাই নয়, মোটর ভেহিকেলস অ্যাক্ট (Motor Vehicles Act) অনুসারে যাতে এই নিয়মকে আবশ্যক করা যায় সেই ভাবনাও রয়েছে। কর্নাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (রোড সেফটি) আর হীতেন্দ্র এই আদেশের বিজ্ঞপ্তি জারি করেছেন এ বিষয়ে, এমনটাই সূত্রের খবর। সেখানে তিনি পুলিশ কমিশনারেট এবং এসপিদের আদেশটি অনুসরণও করতে বলেছেন। সেই নির্দেশে সড়ক পরিবহন মন্ত্রকের জারি করা ১৯ সেপ্টেম্বরের একটি চিঠিও সেখানে উদ্ধৃত করা হয়েছে।  

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রে পালঘরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাস মিস্ত্রির। সেই ঘটনার পর থেকেই এবার সিট বেল্ট পরার দিকে নজর আরও বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সিট বেল্টের গুরুত্বও বোঝানো হচ্ছে সকলকে। মাত্র ৫৪ বছর বয়সে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।          

আরও পড়ুন, অনশনের ৪৭ ঘণ্টা, ধর্নার ৬৮ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী

কী ঘটেছিল?

গুজরাতের আমদাবাদ থেকে মুম্বই ফেরার পথে পালঘরে দুর্ঘটনায় পড়ে সাইরাসের গাড়ি। পালঘর জেলায় মুম্বই-আমদাবাদ সড়ক দিয়ে এগনোর সময় সূর্য নদীর উপর একটি সেতুতে ডিভাইডারে ধাক্কা মারে মার্সিডিজ গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইরাস এবং তাঁর বন্ধু জাহাঙ্গির পান্ডোলের। গাড়িতে ছিলেন দরিয়স পান্ডোলে এবং তাঁর স্ত্রী, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ আনাহিতা পান্ডোলেও।

গাড়ি চালাচ্ছিলেন আনাহিতা। তাঁরা দু’জনে গুরুতর আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়ির পিছনের আসনে বসেছিলেন সাইরাস এবং জাহাঙ্গির। সিটবেল্ট পরেননি তাঁরা দু’জনেই। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, দুরন্ত গতিতে ছুটছিল গাড়িটি। মাত্র ৯ মিনিটে ২০ কিলোমিটার পথ পেরোয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ২০১৭-র মার্সিডিজ এসইউভি। তাতে সাতটি এয়ারব্যাগ ছিল। কিন্তু পিছনের আসনে শুধুমাত্র দু’পাশেই এয়ারব্যাগ ছিল। সামনের দিকে ছিল না একটিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিটবেল্ট পরে না থাকায়, পিছনের আসন থেকে সামনের দিকে ছিটকে পড়েন সাইরাস। তাতেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করলেও, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি গাডি়র পিছনের আসনে বসলেও সিটবেল্ট পরা জরুরি বলে মন্তব্য করেন সোমবার। তিনি বলেন, ‘‘অনেকে ভাবেন, পিছনে বসলে সিটবেল্ট পরার দরকার নেই। ওই দুর্ঘটনা নিয়ে কোও মন্তব্য করতে চাই না। তবে সিটবেল্ট পরার দায় সামনের লোকজনের বলেই মনে করা হয়।কিন্তু গাড়ির সকলেরই সিটবেল্ট পরা উচিত।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget