এক্সপ্লোর

Independence Day 2022: ‘নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে’, স্বাধীনতা দিবসে বার্তা মোদির

Independence Day Modi Speech: লালকেল্লা থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। ভারতের বিবিধতাই ভারতের শক্তি"।

নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোত্সব। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তাও রয়েছে। এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশীয় কামান থেকে ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর লালকেল্লা থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি।

এ নজরে মোদি-কথা

  • বিশ্বের প্রতি কোণে তেরঙ্গা গর্বের সঙ্গে উড়ছে
  • নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে
  • স্বাধীনতার লড়াই সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে
  • যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে
  • মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ
  • নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন
  • বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়
  • গত একবছর ধরে আজাদির অমৃত মহোৎসব পালন করা হয়েছে
  • গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে
  • কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে
  • ভারতের বিবিধতাই ভারতের শক্তি
  • ভারত গণতন্ত্রের জননী
  • ভারত প্রমাণ করে দিয়েছে যে আমাদের কাছে এই অমূল্য ক্ষমতা আছে
  • পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে
  • স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখছে
  • গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে
  • ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা
  • রাজনৈতিক স্থিরতার কতটা শক্তি দেশ আজ দেখিয়ে দিয়েছে
  • দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছে
  • আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে

আরও পড়ুন, আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মোদির

অন্যদিকে, দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস উদ্‍যাপন করছেন ITBP জওয়ানরা। সিকিমে ১৮ হাজার ৮০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করেন তাঁরা। উত্তরাখণ্ডে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। অরুণাচলের তাওয়াং ও লাদাখে প্যাংগং লেকের ধারে জাতীয় পতাকা নিয়ে প্রভাতফেরি করেন ITBP জওয়ানরা।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget