এক্সপ্লোর

বন্ধ সমঝোতা, ওয়াগায় পড়ে থাকা রেক পাকিস্তানকে ফেরত পাঠাতে বলল ভারত

ওই রেক শেষ ব্যবহার করা হয় গত বছরের ৮ আগস্ট, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের জেরে নিরাপত্তাজনিত আশঙ্কার উল্লেখ করে যেদিন পাকিস্তান ওয়াগা সীমান্তে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয়। প্রায় ১১৭ জন যাত্রী সেখানে আটকে পড়েন।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ভারত, পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার জেরে দুদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ওয়াগায় ব্যবহার না হয়ে পড়ে আছে সমঝোতা এক্সপ্রেসের রেক। সেটি পাকিস্তানকে ফেরত পাঠাতে বলেছে ভারত। পাকিস্তানকে ইতিমধ্যেই রেক ফেরত চেয়ে আবেদন করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। জনৈক রেলকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, আমাদের (রেল) অনুরোধে বিদেশ মন্ত্রক পাকিস্তানি কর্তৃপক্ষকে যত শীঘ্র সম্ভব আমাদের রেক ফেরত পাঠাতে বলেছে। ওই রেক শেষ ব্যবহার করা হয় গত বছরের ৮ আগস্ট, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের জেরে নিরাপত্তাজনিত আশঙ্কার উল্লেখ করে যেদিন পাকিস্তান ওয়াগা সীমান্তে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয়। প্রায় ১১৭ জন যাত্রী সেখানে আটকে পড়েন। সেদিন ওয়াগা থেকে রাত সাড়ে ১২টায় আত্তারি পৌঁছনোর কথা ছিল সমঝোতার। ভারতীয় রেল থেকে ওয়াগায় ইঞ্জিন, ক্রু, নিরাপত্তাকর্মীদের পাঠানো হয়। পরদিন ভোর সওয়া পাঁচটায় যাত্রীসমেত আত্তারি পৌঁছয় সমঝোতা। প্রসঙ্গত, সমঝোতা চালাতে ভারত, পাকিস্তান ৬ মাস ধরে পরস্পরের রেক ব্যবহার করে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাকিস্তানের রেক কাজে লাগানো হয়। জুলাই থেকে ডিসেম্বর সমঝোতা চলে ভারতের রেক দিয়ে। সাধারণত, সময়সীমা শেষ হওয়ার দিনই বা একরাত কাটার পর যার যার রেক, তাকে ফেরত পাঠানো হয়। এই প্রথম কোনও রেক পাঁচ মাস ধরে পড়ে আছে। ভারত, পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তির ফলে দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ উন্নত করতে ১৯৭৬ এর জুলাইয়ে সমঝোতা এক্সপ্রেস চালু হয়। কিন্তু দুদেশের মধ্যে যখনই সম্পর্কের অবনতি হয়, তার আঁচ পড়ে সমঝোতার ওপর। আত্তারি থেকে সপ্তাহে দুবার সোমবার, বৃহস্পতিবার করে সমঝোতা চলাচল করে দুদেশের মধ্যে। গত বছর পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জন সিআরপিএফ জওয়ানের প্রাণহানির পরও কিছুদিন সমঝোতা বন্ধ রেখেছিল পাকিস্তান।

সেরা শিরোনাম

Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget