এক্সপ্লোর

'বেজিংয়ের হাতে লাগাম তুলে দেব না', চিনের সঙ্গে সংঘাতে ভারতকে অস্ত্র দিতে তৈরি আমেরিকা

"দক্ষিণ চিন সাগরে মার্কিন অভিযান শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে বিশ্বে আরও বড় শক্তি রয়েছে..."

ওয়াশিংটন: ভারত-চিন সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হুঁশিয়ারি, কেউ এখানে সর্বশক্তিমান হবে, তা আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। হোয়াইট হাউসের এক শীর্ষকর্তার দাবি, চিনের পার্শ্ববর্তী যারাই আছে, তারা চিনা আগ্রাসন থেকে নিরাপদ নয়।

ভারত-চিন চলতি সংঘাতের মধ্যেই দক্ষিণ চিন সাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। সেই বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন, বার্তা পরিষ্কার। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যে চিন বা অন্য কোনও দেশ সর্বশক্তিমান হয়ে বিশ্বের লাগাম নিজেদের হাতে নিচ্ছে। তা সে এই অঞ্চলেই হোক বা অন্য কোনও অঞ্চলে।

মিডোজ আরও করেন, আমাদের সামরিক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং তা অটূট থাকবে। তা সে ভারত-চিন সংঘাতই হোক বা অন্য কোনও ক্ষেত্রে। তিনি যোগ করেন, (দক্ষিণ চিন সাগরে) মার্কিন অভিযান শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে বিশ্বে আরও বড় শক্তি রয়েছে।

এদিকে, এখনও লাদাখের প্যাঙ্গং সো, গালওয়ান উপত্যকা ও গোগরা উষ্ণ প্রস্রবণ অঞ্চলে ভারত ও চিনা সেনার মধ্যে উত্তেজনা কমলেও সংঘাতের আবহ রয়েছে। গালওয়ানে দুদেশের সেনার মধ্যে সংঘর্ষ বাঁধলে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সরকারিভাবে স্বীকার না করলেও, চিনাদের দিকেও ৪৩ জন হতাহত হয়েছে। এরপরই, দুদেশের মধ্যে সংঘাতের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং লি-র মধ্য়ে বৈঠকের পর মঙ্গলবার থেকে গালওয়ান ও গোগরা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে চিন। শুধু ভারত সীমান্ত নয়, পূর্ব চিন সাগর ও দক্ষিণ চিন সাগর লাগোয়া সীমান্তেও সমস্যা রয়েছে চিনের। সেখানেও প্রচুর পরিমাণ বাহিনী পাঠাতে হয়েছে বেজিংকে।

দক্ষিণ চিন সাগরের পুরোটাই দাবি করে চিন। সেই দাবি নস্যাৎ করেছে ভিয়েতনাম, ফিলিপাইন্স, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ান। এখানে বলে রাখা প্রয়োজন যে, দক্ষিণ চিন সাগর ও পূর্ব চিন সাগর-- এই দুই জায়গাই খনিজ পদার্থ, তেল ও অন্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget