এক্সপ্লোর

Modi in Germany: তিন দশকের রাজনৈতিক অস্থিরতা কাটিয়েছে ভারত: মোদি

Modi Scholz Meet:এই সফরেই ভারত-জার্মানি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। জার্মান চ্য়ান্সেলর সোলজের সঙ্গে আলোচনা করেন মোদি। মসনদে বসার পর এই প্রথম মোদি-সোলজ বৈঠক হল।

বার্লিন: জার্মানি সফরে গিয়ে ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গেও মিটিং করলেন ভারতের প্রধানমন্ত্রী (Prime minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলরের (German Chancellor) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সেখানকার ভারতীয় বংশোদ্ভুত এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

ভারতবাসীর কথা:
ওই সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, 'আমি এখানে কোটি কোটি ভারতবাসীর সক্ষমতার কথা বলতে চাই। তাঁদের গুণগান করতে চাই। আমি যে কোটি কোটি ভারতবাসীর কথা বলছি, তাঁদের মধ্যে শুধু ভারতে বসবাসকারী নয়, এখানে যে ভারতীয়রা রয়েছেন তাঁদের কথাও বলছি।'

বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় রাজনীতির প্রসঙ্গও উঠে এসেছে মোদির বক্তব্যে।  তিনি বলেন, 'ভারতে চলা তিরিশ বছরের রাজনৈতিক অস্থিতাবস্থা শেষ করেছে ভারতীয় নাগরিকরা। একটি মাত্র বোতাম টিপেই এই কাজ করেছেন তাঁরা।' তিরিশ বছর পর, ২০১৪ সালে লোকসভায় কোনও দল হিসেবে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরে ২০১৯ সালে আসন আরও বাড়ায় বিজেপি। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রসঙ্গও উঠে আসে। তিনি আরও বলেন, 'এই বছর আমরা ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছি। আমি প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মেছি।'

আলোচনায় সরকারি কাজ:
একাধিক সংশোধনমূলক (Reform) কাজ করে দেশকে পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে তাঁর সরকার, সভায় বলেন মোদি। তিনি বলেন, 'সংশোধনের জন্য রাজনৈতিক ইচ্ছা জরুরি। এখন ভারত সবক্ষেত্রে এগোচ্ছে, জীবনযাপনের মান, শিক্ষার মান সবকিছুতেই এগোচ্ছে ভারত। দেশ, আমলাতন্ত্র, সরকারি অফিস-সবই আগের মতো রয়েছে কিন্তু আমরা আরও ভাল কাজ দেখতে পাচ্ছি।'

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক:
এই সফরেই ভারত-জার্মানি দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral Meeting) হয়েছে। জার্মান চ্য়ান্সেলর সোলজের সঙ্গে বৈঠক করেন মোদি। মসনদে বসার পর এই প্রথম মোদি-সোলজ বৈঠক হল। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয় দু'পক্ষের।  

আরও পড়ুন: গান, বিশেষ উপহার, দ্বিপাক্ষিক বৈঠক- জমজমাট মোদির জার্মান সফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget