এক্সপ্লোর

Heatwave Warn : ভারতের জন্য দুঃসংবাদ ! তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর বার্তা WHO-এর প্রাক্তন প্রধান বিজ্ঞানীর

Heatwave poses a major threat in India : ভারতের তাপমাত্রা এখন মানুষের সহনশীলতার সীমার বাইরে পৌঁছে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, যেখানে সামান্যতম অবহেলা মারাত্মক ক্ষতি করতে পারে। কী জানালেন, WHO-এর প্রাক্তন বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন।

কলকাতা : দেশে ক্রমবর্ধমান তাপপ্রবাহ এখন আর শুধু আবহাওয়ার বিষয় নেই, বরং এটি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি ও ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন একটি ভিডিও বার্তায় স্পষ্টভাবে জানান যে, ভারতের তাপমাত্রা এখন মানুষের সহনশীলতার সীমার বাইরে পৌঁছে গেছে। এর অর্থ হলো, পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, যেখানে সামান্যতম অবহেলাও মারাত্মক ক্ষতি করতে পারে। তিনি আরও জানান যে, তাপপ্রবাহ এখন আর শুধু গরমে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বড় স্বাস্থ্য জরুরি অবস্থা হয়ে উঠছে, যার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ভারতে তাপপ্রবাহ কেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথনের মতে, ভারতের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে। দিন দিন তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যে, মানুষের শরীর তা সহ্য করতে পারছে না। এটি অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

তিনি তাঁর ভিডিও বার্তায় বলেন, ''ভারতের একটি বড় অংশ বর্তমানে তাপপ্রবাহের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করছে। আমরা এখন যে ধরনের তাপমাত্রা দেখছি, তা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। এই চরম তাপপ্রবাহের জন্য আমাদের সকলকে পদক্ষেপ নিতে হবে। এটি  জীবন ও জীবিকা উভয় ক্ষেত্রের জন্য ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শুধু স্বাস্থ্যকেন্দ্রগুলোকেই প্রস্তুত থাকতে হবে এমন নয়, স্বাস্থ্য ক্ষেত্রের বাইরেও আমাদের একাধিক বিভাগ এবং মন্ত্রালয় মিলিত হয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভারতের জন্য একটি তাপ কমিশন গঠন করার এটাই সঠিক সময়। এমন একটি কমিশন গঠিত হোক, যা জীবন ও জীবিকা রক্ষার জন্য আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে সুপারিশ করবে। আর্দ্র তাপ আসলে স্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতিকর জিনিস। কারণ শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। আমাদের তাপপ্রবাহের ভৌগোলিক নির্দিষ্ট সংজ্ঞা ব্যাখ্যা করা প্রয়োজন এবং আমাদের তাপপ্রবাহ নিয়ে সতর্কতা ও মানুষের জন্য কিছু নির্দেশিকা জারি করা প্রয়োজন। একবার আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হলে, পরবর্তীতে মারাত্মক হয়ে উঠতে পারে।''

আর্দ্র গরম মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক কেন ?

আর্দ্র গরম যে কোনও মানুষের জন্য খুবই বিপজ্জনক। কারণ, এতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, যা শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নিমেষে অচল করে দেয়। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। বিজ্ঞান মতে, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে নির্গত ঘাম সহজে বাষ্পীভূত হতে পারে না। ফলে শরীর তার নিজের তাপমাত্রাকে কমাতে ব্যর্থ হয়। আর এর কারণে শরীর ঠান্ডা হতে পারে না। অন্যদিকে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও দ্রুত বাড়তে থাকে। এতেই ঘটে বিপত্তি। এটি হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থার সৃষ্টি করে। পাশাপাশি শ্বাসকষ্ট হতে থাকে। এই অবস্থায় শরীরকে ঠান্ডা রাখার জন্য হৃৎপিণ্ড অতিরিক্ত পাম্প দেয়, যা রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget