এক্সপ্লোর

India News: নতুন সিডিএস দেশে, আজ দায়িত্বভার নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান

Lt Gen Anil Chauhan (Retd): নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস পেতে চলেছে দেশ। আজ থেকে পদের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান।

নয়াদিল্লি: নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস (CDS) পেতে চলেছে দেশ। আজ থেকে পদের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান (Lt Gen Anil Chauhan (Retd) । প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (General Bipin Rawat) মতোই ১১ নম্বর গোর্খা রাইফেলসের সদস্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) চৌহান। পাশাপাশি প্রতিরক্ষা দফতরের সচিব পদেরও ভার সামলানোর কথা তাঁর।

কী হতে চলেছে?
গত বুধবার সিডিএস পদে নতুন নিয়োগের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তখনই লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহানের নাম জানানো হয়।  ফলে প্রায় নয় মাস পর সিডিএস পদে নিয়োগ হতে চলেছে। এর আগে জেনারেল বিপিন রাওয়াত সিডিএসের দায়িত্ব সামলেছেন। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর ওই পদ খালিই ছিল। নয়াদিল্লি সূত্রে খবর, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহানের দায়িত্বভার নেওয়ার পর সেনাবাহিনী ঢেলে সাজার কাজ নতুন উদ্যমে চালু হবে। পাশাপাশি তিন বাহিনীর সমন্বয়ের বিষয়টিও এগোবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যা চলছে তাতে এই পদে নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লির অন্দরমহল। 

বিপিন রাওয়াতের মর্মান্তিক পরিণতি...
গত ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। কপ্টারে থাকা বাকি ১২ জনেরও মৃত্যু হয় বলে জানায় ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী-ও। গন্তব্য থেকে মাত্র পাঁচ মিনিটের আগের ব্যবধানেই ভেঙে পড়ে কপ্টারটি। কোয়েম্বাত্তুরের সুলুরে সেনাঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল Mi-17V-5 হেলিকপ্টারটি। তার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মনে করা হচ্ছে, কুয়াশার কারণে অল্প দৃশ্যমানতা ছিল। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আইএএফ-এর তরফে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার ভিডিওতেও জ্বলন্ত চপারের মারাত্মক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসে। তবে, জনবহুল এলাকা থেকে অল্প দূরত্বে হেলিকপ্টারটি ভেঙে পড়ায় আরও বড় দুর্ঘটনা এড়ানো যায়। পাঁচ ক্রু মেম্বার-সহ বাকিদের নিয়ে রওনা দিয়েছিল কপ্টারটি। বায়ুসেনার  Mi-17V-5 হেলিকপ্টার ১১টা ৪৫ মিনিট নাগাদ ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের উদ্দেশে রওনা দেয় । বেলা ১২টা ২০ মিনিট নাগাদ কাট্টেরি এলাকার নানচাপা ছতরাম এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। সুলুর বায়ুসেনা স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ৯৪ কিলোমিটার।


আরও পড়ুন:পঞ্চমীতে পেট্রোলের দামে স্বস্তি কলকাতায়, ডিজেলের দর কত সারা দেশে


   

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget