এক্সপ্লোর

করোনাভাইরাস: প্রভাব শেয়ারবাজারে, জাপান, দক্ষিণ কোরিয়ার বিমান যাত্রীদের আগমন সাময়িকভাবে নিষিদ্ধ করল ভারত

চিন থেকে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে ঘাতক করোনা ভাইরাস। চিনে এখনও পর্যন্ত সরকারিভাবে এই রোগে ২,৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নয়াদিল্লি: এবার শেয়ার বাজারেও হামলা চালাল করোনাভাইরাস। করোনার বিশ্বজোড়া মহামারীর আশঙ্কায় বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন, যা পরিস্থিতি ২০০৮-এর পর শেয়ার বাজারের এটিই খারাপতম সপ্তাহ। ভারতেও বাজারের ব্যাপক পতন ঘটেছে, বেলা ১০টায় বিএসই পড় যায় ১,১৪০ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ। নিফটি ৫০ পড়ে যায় ৩৫৩ পয়েন্ট। নিফটি মেটাল, রিয়্যালটি, তথ্য প্রযুক্তি, ফার্মা- সব কিছুর চোখে পড়ার মত পতন ঘটে। স্টকের মধ্যে একই অবস্থা হয় টাটা মোটর্স, হিন্ডালকো, টাটা স্টিল, বেদান্ত এবং জেএসডব্লিউ স্টিলের। টেক মহীন্দ্রা, ইনফোসিস এবং উইপ্রো ৩.৭ শতাংশের বেশি পড়ে যায়। বিশ্ব শেয়ার বাজারে ২০০৮-এর পর এত খারাপ সময় আর আসেনি। করোনাভাইরাসের ভয়ে যেভাবে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে টাকা তুলে নিচ্ছেন, তাতে আর্থিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজার ইতিমধ্যেই বড়সড় ক্ষতির মুখোমুখি হয়েছে। জুলাই-অগাস্টে জাপানে অলিম্পিক গেমস হতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাজার। আমেরিকার বাজারেও শেয়ার বিক্রির হিড়িক লেগে গিয়েছে। করোনাভাইরাসের জেরে ভারত সরকার জাপান, দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা অন অ্যারাইভাল সাময়িকভাবে বন্ধ করেছে। দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২,০২২, ১৩ জনের মৃত্যু হয়েছে। শুধু ভারত নয়, দক্ষিণ কোরীয়দের নিজেদের দেশে আগমনে কড়াকড়ি করছে ৫০টির বেশি দেশ, হয় নিষেধাজ্ঞা জারি করেছে, নয়তো যেতে হচ্ছে কোয়ারান্টাইনের মধ্য দিয়ে। এছাড়া ২৭টি দেশ দক্ষিণ কোরিয়া থেকে আসা বিদেশিদেরও ঢুকতে দিচ্ছে না। এদিকে নেদারল্যান্ডসের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেদারল্যান্ডসে ইনিই প্রথম করোনা রোগী। কিছুদিন আগে এই ব্যক্তি ইতালির লম্বার্ডি এলাকায় যান, তারপরই করোনায় আক্রান্ত হন। কোয়ারান্টাইনে রেখে তাঁর চিকিৎসা হচ্ছে। চিন থেকে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে ঘাতক করোনা ভাইরাস। চিনে এখনও পর্যন্ত সরকারিভাবে এই রোগে ২,৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
PoK Protest : পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ
পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget