এক্সপ্লোর

India-Canada Row: 'বিশ্ব বাণিজ্য়ের ভিত্তি হবে', নয়া বাণিজ্যিক করিডর নিয়ে কী বললেন মোদি?

PM Modi: রবিবার মন কি বাত অনুষ্ঠানে India-Middle East-Europe -অর্থনৈতিক করিডরের কথা বলেন মোদি।

নয়াদিল্লি: কানাডার সঙ্গে তলানিতে নেমেছে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। ভারত-কানাডা ব্যবসা সংক্রান্ত আলোচনা থমকে গিয়েছে (India Canada Trade Talk)। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল বৈদেশিক বাণিজ্য নিয়ে একটি অর্থনৈতিক করিডরের কথা।  

রবিবার মন কি বাত অনুষ্ঠানে India-Middle East-Europe -অর্থনৈতিক করিডরের কথা বলেন মোদি। সম্প্রতি G-20 সামিটে এই আর্থিক করিডর নিয়ে আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এনে এদিন মোদি বলেন, 'এই আর্থিক করিডর ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। ইতিহাস মনে করাবে যে এই করিডরের সূচনা ভারতের মাটিতেই হয়েছিল।'

পশ্চিম এশিয়া হয়ে ভারত ও ইউরোপের মধ্যে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট এবং এনার্জি করিডর নিয়ে সম্প্রতি দিল্লিতে হওয়া G20 সামিটে ঘোষণা করা হয়। ভারত থেকে পশ্চিম এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত এই অর্থনৈতিক করিডর নিয়ে মউ সাক্ষর হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন বিন আবদুলআজিজ আল সউদ, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, ইতালির সঙ্গে আলাপ-আলোচনার পরে এই করিডর নিয়ে মউ সাক্ষর হয়েছে। একাধিক রাষ্ট্রনেতা এই অর্থনৈতিক করিডর নিয়ে আশাপ্রকাশ করেছিলেন। এদিন সেই প্রসঙ্গই তুলে আনেন মোদি। 

চিনের অর্থনৈতিক করিডরকে টেক্কা দিতেই এই পরিকল্পনা করা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত। ভারতের পশ্চিম উপকূলের কোনও বন্দর থেকে জাহাজপথে পণ্য পৌঁছবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখান থেকে রেলপথে বা সড়কপথে পণ্য যাবে ইজরায়েল পর্যন্ত। সেখান থেকে আবার জলপথে ফ্রান্স-ইতালিতে পৌঁছে যাবে পণ্য। মূলত এমন ভাবনাই রয়েছে প্রাথমিকভাবে। 

সম্প্রতি হয়ে যাওয়া G20 সামিটে গোষ্ঠীতে পূর্ণ সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়নকে। ভারতের উদ্যোগেই এই কাজ হয়েছে। সেই প্রসঙ্গও এদিন মনে করান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছে চন্দ্রযান ৩, G20-এর কথাও। তিনি বলেন, 'চন্দ্রযান ৩-এর সাফল্যের পরে G20 আয়োজন ভারতবাসীদের আনন্দ দ্বিগুণ করেছে।' চন্দ্রযান ৩-এর ইউটিউব লাইভ স্ট্রিমিং দেখেছিল ৮০ লক্ষ দর্শক, যা রেকর্ড করেছে। সেই প্রসঙ্গও এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী। 

সেপ্টেম্বরেই দিল্লিতে 'G20 University Connect Programme'- আয়োজিত হচ্ছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দেশের লক্ষাধিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন। IIT, IIM, NIT, মেডিক্যাল কলেজগুলি এতে যোগ দেবে।' কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলার জন্য তিনি নিজেও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: রয়্যাল এনফিল্ড পছন্দ? কিনতে হবে না, এবার বাইক মিলবে ভাড়াতেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget