এক্সপ্লোর

মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই, ওষুধ বরাদ্দ কেন্দ্রের

কেন্দ্র জানিয়েছে, ২৯ হাজারের বেশি  অ্যাম্ফোটিরিসিন-বি বরাদ্দ করা হয়েছে।

নয়াদিল্লি: করোনা আবহে নতুন আতঙ্কের নাম মিউকরমাইকোসিস। সারা দেশে প্রায় সংক্রমণ ১২ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১৭। পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, ২৯ হাজারের বেশি  অ্যাম্ফোটিরিসিন-বি বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্র জানিয়েছে ২৯ হাজার  ২৫০ অ্যাম্ফোটিরিসিন-বি বরাদ্দ করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। সারা দেশে চিকিৎসাধীন ১১ হাজার ৭১৭ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর জন্য এই ওষুধ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, মিউকোরমাইকোসিস আসলে ছত্রাকজনিত রোগ। যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, HIV বা ক্যানসারের মতো রোগে আক্রান্ত, নিয়মিত স্টেরয়েড নেন বা হাসপাতালে চিকিত্‍সাধীন থাকার কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে তাঁরাই মিউকোরমাইকোসিসে আক্রান্ত হতে পারেন। সম্প্রতি করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এমনিতেই বেসামাল দেশ। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। আর এরইমধ্যে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ছত্রাকজনিত রোগ ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস।  এর আগে গত ২৪ মে ১৯ হাজার ৪২০ এবং ২১ মে ২৩ হাজার ৬৮০ অ্যাম্ফোটিরিসিন-বি  বরাদ্দ করা হয়েছিল। গত কয়েকদিনে দেখা গিয়েছেন যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাঁরাই এই রোগে আক্রান্ত হয়েছেন।  বর্তমানে গুজরাতে ৭ হাজার ২১০, মহারাষ্ট্রে ৬ হাজার ৯৮০ হাজার অ্যামফোটেরিসিন- বি বরাদ্দ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৯৩০, মধ্য প্রদেশে ১ হাজার ৯১০, তেলেঙ্গানাতে ১ হাজার ৮৯০। উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৭৮০। রাজস্থানের জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ২৫০। রাজধানীতে দিল্লিতে দেওয়া হবে ৩০০ অ্যাম্ফোটিরিসিন-বি ।

২৫ মে রাত পর্যন্ত পরিসংখ্যান বলছে, মিউকরমাইকোসিসে দেশের মধ্যে গুজরাতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৯ জন। এরপরেই স্থান মহারাষ্ট্রের। আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭০ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন, মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৫২, তেলেঙ্গানায় আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন, ৭০১ জন আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget