এক্সপ্লোর

Dawood Ibrahim: মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমকে বিষপ্রয়োগ পাকিস্তানে? হাসপাতালে ভর্তির খবর

Dawood Ibrahim Hospitalised: বিষপ্রয়োগের জেরে মুম্বই হামলার মূল চক্রীর অবস্থা সঙ্কটজনক, খবর পাক সংবাদমাধ্যম সূত্রে

নয়া দিল্লি: গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের (Pakistan) হাসপাতালে (Hospital) ভর্তি আন্ডারওয়ার্ল্ড ডন (Don) দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। বিষপ্রয়োগের জেরে মুম্বই হামলার মূল চক্রীর অবস্থা সঙ্কটজনক, খবর পাক সংবাদমাধ্যম (Pakistan Media) সূত্রে।      

দাউদের অসুস্থতার খবর আসার পরেই পাকিস্তান জুড়ে তৎপরতা। লাহৌর, করাচি, ইসলামাবাদের মতো শহরে কড়া সতর্কতা। পাকিস্তানের বিভিন্ন শহরে সার্ভার ডাউন, কাজ করছে না এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

এর আগে পাকিস্তানেই আছে দাউদ, একথা স্বীকার করার ২৪ ঘণ্টার মধ্যেই দাউদ ইব্রাহিম সম্পর্কে ভোলবদল করেছিল পাকিস্তান। ইসলামাবাদের দাবি ছিল, দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছে বলে যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন। অথচ সেই সময় ইমরান সরকার জঙ্গিদের নামের তালিকা প্রকাশ করে। তাতে নাম ছিল দাউদের। 

করাচিতে দাউদের দু’টি বাড়ির ঠিকানাও উল্লেখ করা হয়েছিল। জঙ্গিদের অর্থ সাহায্যে রাশ টানতে পদক্ষেপ না করায় পাকিস্তানকে ধূসর তালিকাভূক্ত করে আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এই অপবাদ ঘোচাতে ৮৮টি জঙ্গি সংগঠন ও তাদের মাথাদের নামের তালিকা প্রকাশ করে পাকিস্তান। তাতেই নাম ছিল দাউদের।

এদিকে, দাউদ ইব্রাহিমের সন্ধান দিতে পারলে মিলবে ২৫ লাখ টাকা। ডনের নাগাল পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। সেই সঙ্গে দাউদের ঘনিষ্ঠ সহযোগী শাহিল শেখ বা ছোটা শাকিলের মাথার দাম ২০ লক্ষ টাকা ঘোষণা করেছিল তারা।                                                                       

আরও পড়ুন, এবার হিন্দুদের মাংস খাওয়া নিয়ে গিরিরাজের বিশেষ বার্তা !

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৮ অগাস্ট NIA’র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, দাউদের ডি-কোম্পানি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ক, যা টেরর ফান্ডিংয়ের জন্য লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং আলকায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। দাউদ ও ছোটা শাকিলের পাশাপাশি ডি-কোম্পানির আরও ৩ সদস্যের নামে ১৫ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে NIA। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget