এক্সপ্লোর

Giriraj Singh : এবার হিন্দুদের মাংস খাওয়া নিয়ে গিরিরাজের বিশেষ বার্তা !

Giriraj Singh on Halal Meat : এবার মাংস খাওয়া নিয়ে গিরিরাজের বিশেষ বার্তা হিন্দুদের। কী ধরনের মাংস খাবেন, কী মাংস খাবেন না, তা নিয়ে বিশেষ বার্তা দিলেন গিরিরাজ। 

বেগুসরাই : কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  'ঠুমকা' কটাক্ষ করে সমালোচনার কেন্দ্রে উঠে  এসেছিল তাঁর নাম। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ (Union Rural Development Minister Giriraj Singh) রবিবার আরও একটি মন্তব্য করে খবরের শিরোনামে। এবার মাংস খাওয়া নিয়ে গিরিরাজের বিশেষ বার্তা হিন্দুদের। কী ধরনের মাংস খাবেন, কী মাংস খাবেন না, তা নিয়ে বিশেষ বার্তা দিলেন গিরিরাজ। 

কী মাংস খাবেন না

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী  এদিন বলেন, হিন্দুদের হালাল করা মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত। তার বদলে তাঁদের শুধুমাত্র  এক কোপে কাটা পশুর মাংসই খাওয়া উচিত। গিরিরাজ প্রভাবশালী বিজেপি নেতা। বিভিন্ন মন্তব্য ঘিরে বিতর্কের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম।  প্রবীণ বিজেপি নেতা বেগুসরাইয়ের সাংসদ (Begusarai parliamentary constituency )। তিনি তাঁর সংসদীয় এলাকার সমর্থকদের শপথ করতে বলেন, যেন তাঁরা হালাল করা মাংস না খান। এতে তাঁদের  'ধর্ম' নষ্ট  হবে বলে মত গিরিরাজের। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র হালাল মাংসই খান ইসলাম ধর্মাবলম্বীরা। তিনি বলেন, "আমি সেই মুসলমানদের প্রশংসা করি যারা শুধু হালাল মাংস খাওয়ার কথা বলে। এখন হিন্দুদের উচিত তাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্যের প্রতি অনুরূপ অঙ্গীকার প্রদর্শন করা।"   

তিনি বলেন, হিন্দুদের মাংস কাটার পদ্ধতিকে বলে ঝাটকা। যখনই হিন্দুরা কোনও পশুকে বলি দেয়, তখন তারা এক কোপেই বলি দেয়। তাই তাঁরা যেন হালাল মাংস খেয়ে নিজেদের কলুষিত না করেন, পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর। তাদের সবসময় ঝাটকা পদ্ধতি বা এক কোপে কাটা পশুর মাংসই খেতে হবে।  

তিনি একটি নতুন ব্যবসায়িক মডেলের প্রয়োজনীয়তার উপরও জোর দেন, যেখানে  শুধুমাত্র এক কোপে কাটা  মাংস বিক্রির দোকানই থাকবে।

উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগে, গিরিরাজ সিংহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Bihar Chief Minister Nitish Kumar)কে একটি চিঠি লেখেন। সেখানে তিনি "হালাল" হিসাবে লেবেল করা খাদ্যদ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি চিঠি লেখেন।  উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার এই নিয়ম জারি করেছে সে-রাজ্যে। 

এছাড়াও রবিবার গিরিরাজ তাঁর বক্তব্যে রাহুল গাঁধীকে কটাক্ষ করেন, সংসদে হামলা নিয়ে তাঁর বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে। তিনি বলেন, 'এই প্রথম রাহুল গাঁধী ' টুকড়ে টুকড়ে ' গ্যাংকে সমর্থন জানালো এমন নয়। এর আগেও জেএনইউতে রাষ্ট্রদোহী স্লোগান তোলা পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন' 

আরও পড়ুন :

 ভুল দিকে আয়না ডেকে আনে সর্বনাশ! ঘরে আয়না রাখার নিয়ম-কানুন জানা আছে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget