এক্সপ্লোর

India Unemployment Rate: দেশে ফের বাড়ল বেকারত্বের থাবা, গত ৪ মাসে সর্বোচ্চ

CMIE Survey:সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষা রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।

নয়াদিল্লি: ভারতের অর্থনীতিতে (Indian Economy) ফের আশঙ্কা বাড়াল বেকারত্বের থাবা। চলতি বছরে গত মার্চের বেকারত্বের হার ছাপিয়ে এপ্রিলে আরও বাড়ল বেকারত্ব। 

গত মার্চে বেকারত্ব ছিল ৭.৮ শতাংশ। যা এপ্রিলে এসে দাঁড়িয়েছে ৮.১১ শতাংশ। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষা রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। 

যদিও ওই রিপোর্টে এও বলা হয়েছে যে, ভারতে Labour Participation Rate বা শিল্পে শ্রমিকদের যোগদান বেড়েছে। 

কত বেকারত্ব:
নয়া এই রিপোর্ট অনুযায়ী বেশ খানিকটা বেড়েছে শহরের বেকারত্বের হার। মার্চে ছিল ৮.৫১ শতাংশ। এপ্রিলে যা বেড়ে হয়েছে ৯.৮১  শতাংশ। যদিও গ্রামীন বেকারত্বের হার সামান্য হলেও কমেছে। মার্চে ছিল ৭.৪৭ শতাংশ, যা এপ্রিলে নেমে গিয়েছে ৭.৩৪ শতাংশ।

CMIE -এর প্রধান মহেশ ব্যাস একটি প্রতিবেদনে লিখেছেন, শিল্পে শ্রমিকদের যোগদান বৃদ্ধি পেলেও বেকারত্বের হার বেড়েছে। এপ্রিলে ভারতে শ্রমিকদের সংখ্যা বেড়েছে। আরও কিছু কারণে এপ্রিলে শ্রমে যোগদানের হার বেড়েছে। যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। 

বৃদ্ধি পাওয়া শ্রমিক সংখ্যার মধ্যে একটি বড় অংশ কাজ খুঁজতে সক্ষম হয়েছে। কারণ এপ্রিলে ২২.১ মিলিয়ন কাজ তৈরি হয়েছে। কাজের হারও বেড়েছে। এপ্রিলে কাজ পাওয়ার হার বেড়ে হয়েছে ৩৮.৫ শতাংশ। যা ২০২০ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ। ব্যাস বলেছেন, 'শ্রমে যোগদান এবং কাজের হার বৃদ্ধির কারণের পিছনে কাজ চাওয়ার সংখ্যার বেড়েছে।'

শহর এলাকার তুলনায় গ্রামীন এলাকায় বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে, এমনটাই দেখাচ্ছে CMIE-এর তথ্য। গ্রামে যত শ্রমিক বেড়েছে তাঁদের মধ্যে ৯৪.৬ শতাংশ কাজ খুঁজে পেয়েছেন। অন্যদিকে শহরে যতজন শ্রমিক বেড়েছে, তাঁদের মধ্যে মাত্রা ৫৪.৮ শতাংশ কাজ খুঁজে পেয়েছেন। 

এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, মহাত্মা গাঁধী গ্রামীন রোজগার প্রকল্প আইনের অধীনে কাজের চাহিদা জানুয়ারি থেকে তুলনায় কমেছে। তারজন্য রবি শস্যের ফলন ভাল হওয়া এবং অসংগঠিত ক্ষেত্রে কাজের সুযোগ বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়টির সঙ্গে মিলে গিয়েছে CMIE-এর তথ্যও। 

মুম্বইয়ে সদর দফতর CMIE-এর। এই সংস্থা যা তথ্য় প্রকাশ করে তা সবসময়েই নজরে থাকে অর্থনীতিবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং দেশের নীতি-নির্ধারকদের (Policymakers)। কারণ সরকারের তরফে মাসে-মাসে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় না। সেন্টার ফল মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি  বা CMIE (Centre for Monitoring Indian Economy) এটি ব্যবসা-আর্থিক বিশ্লেষণকারী সংস্থা (Business information company)। ১৯৭৬ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রাইমারি ডেটা কালেকশন থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে যাবতীয় তথ্য় সংগ্রহ করা এবং তা সুনির্দিষ্ট পদ্ধতিতে বিশ্লেষণ করে ভবিষ্যৎ অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন সূচকের ওঠানামা মাপার কাজ করা হয় এই সংস্থার তরফে।  

আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget