এক্সপ্লোর

Ind Vs Eng, 2021: লক্ষ্য ৪২০ রান, দ্বিতীয় ইনিংসের শুরুতে রোহিতকে হারিয়ে ধাক্কা খেল ভারত

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান এসেছে জো রুটের ব্যাট থেকে। তিনি ৩২ বলে করেছেন ৪০ রান। এছাড়াও ওলি পোপ ২৮, ডম বেস ২৫, জস বাটলার ২৪, ডন লরেম্স ১৮ রান করেছেন।

চেন্নাই: চিপক টেস্টে ভারতের সামনে জয়ের লক্ষ্য ৪২০ রান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে ইংল্যান্ড গুটিয়ে গেল ১৭৮ রানে। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আর অশ্বিন। তিনি নিয়েছেন ছয় উইকেট। এছাড়াও শাহবাজ নাদিম ২ টি এবং জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা নিয়েছেন একটি করে উইকেট।

চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান এক উইকেটে ৩৯। ম্যাচ রোমাঞ্চকর মোড় নিতে পারে পঞ্চম দিন। চতুর্থ দিনের খেলার শেষে ক্রিজে রয়েছেন শুভমান গিল ও পূজারা। গিল ১৫ ও পূজারা ১২ রানে অপরাজিত রয়েছেন। খেলার শেষ তথা পঞ্চম দিনে ভারতকে জিততে হলে করতে হবে ৩৮১ রান। হাতে রয়েছে নয় উইকেট।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান এসেছে জো রুটের ব্যাট থেকে। তিনি ৩২ বলে করেছেন ৪০ রান। এছাড়াও ওলি পোপ ২৮, ডম বেস ২৫, জস বাটলার ২৪, ডন লরেম্স ১৮ রান করেছেন।

এর আগে ওয়াশিংটন সুন্দরের (অপরাজিত ৮৫) দুরন্ত পাল্টা লড়াই সত্বেও ৩৩৭ রানে অলআউট হয়ে গেল ভারত। যদিও ভারতকে ফলো-অন না করানোরই সিদ্ধান্ত নিলেন জো রুট। প্রথম ইনিংসের ভিত্তিতে ইংল্যান্ডের লিড ছিল ২৪১ রানের।

চেন্নাই টেস্টের চতুর্থ দিনের সকালে  লড়াকু অর্ধশতরানে ভারতকে তিনশো রানের গণ্ডি টপকে দেন ওয়াশিংটন সুন্দর। সোমবার সকালে রবিচন্দ্রন অশ্বিনকে (৩১) সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন ওয়াশিংটন সুন্দর। যদিও জ্যাক লিচ তাদের ৮০ রানের পার্টনারশিপে ভাঙন ধরান। কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফিরে যান শাহবাজ নাদিম (০), ইশান্ত শর্মা (৪), জসপ্রীত বুমরাহরা(০)।

জিততে হলে ভারতকে ১০৭ ওভারে ৪২০ রান করতে হবে। আজ ১৭ ওভার ও আগামীকাল ৯০ ওভার খেলা। চিপকের পিচে ভারতের সামনে লড়াইটা কিন্তু খুবই কঠিন।

ভারতের ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারলেন না রোহিত। জ্যাক লিচের বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি।২৫ রানে ভারতের প্রথম উইকেট পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget