এক্সপ্লোর

Telangana Maoists Encounter:ছত্তীসগড়-তেলেঙ্গানা সীমায় গুলির লড়াইয়ে মৃত্যু ৬ মাওবাদীর

এসপি সুনীল জানিয়েছেন, পেসালপাড়ু এলাকায় একদল মাওবাদী ঘাঁটি গেড়েছে বলে তাঁরা গোপনসূত্রে জানাতে পারেন। তিনি জানিয়েছেন,  খবর পাওয়া যায় যে, মাওবাদীরা পুলিসের ওপর আইইডি আক্রমণ চালানোর ছক কষছে।

হায়দরাবাদ: তেলঙ্গানা ও ছত্তীসগড় সীমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীর মধ্যে গুলি বিনিময়। এই গুলির লড়াইয়ে ৬ মাওবাদী মারা গিয়েছে বলে খবর। নিহতদের মধ্যে চার মহিলা। সোমবার সকালে ছত্তীসগড়ের (Chhattisgarh-Telangana border) সুকমা জেলা ও তেলঙ্গানার কোঠাগুড়েম জেলার মাঝে সীমা এলাকায়  এই গুলি বিনিময় হয়। ওই জঙ্গল এলাকায় (Jungle Area) ছত্তীসগড়ের ডিআরজি ও সিআরপিএফের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়েছিল তেলঙ্গানার গ্রেহাউন্ড ফোর্স। নিহত মাওবাদীরা চেরলা এরিয়া কমিটির বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে তাদের এক শীর্ষ নেতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

ভারদ্রাদরি কোঠাগুড়েম এসপি সুনীল জানিয়েছেন, পেসালপাড়ু এলাকায় একদল মাওবাদী ঘাঁটি গেড়েছে বলে তাঁরা গোপনসূত্রে জানাতে পারেন। তিনি জানিয়েছেন,  খবর পাওয়া যায় যে, মাওবাদীরা পুলিসের ওপর আইইডি আক্রমণ চালানোর ছক কষছে।এরপরই ছত্তীসগড়ের বাহিনী ও তেলঙ্গানার গ্রেহাউন্ড যৌথ অভিযান চালায়। সেই অভিযানের সময়ই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত গুলির লড়াই চলে। কমপক্ষে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃতদের এখন শনাক্ত করা যায়নি।

বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক্ষেত্রে প্রধান পদক্ষেপ নিয়েছিল তেলঙ্গানার বাহিনী। আমাদের সিআরপিএফ ও ডিআরজি কিস্তারাম এলাকায় সহযোগিতা করেছে। 

এর আগে গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চাঁইবাসা জেলায় পুলিশ পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)-এর এরিয়া কমান্ডার বন্ধনা টোপনোকে গোলা-বারুদ সহ পাহাড়ি জঙ্গল এলাকায় গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে এই গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছিল যে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশ জানায় যে, ওই মাওবাদী কমান্ডারের সঙ্গে তার কয়েকজন সঙ্গীরও পিছু ধাওয়া করা হয়েছিল। কিন্তু বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।  ধৃত মাওবাদী কমান্ডারের বিরুদ্ধে একাধিক মামলায় দায়ের রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget