এক্সপ্লোর

Mumbai-Goa Cruise Ship: ফের খবরে গোয়াগামী সেই কর্ডেলিয়া ক্রুজ, করোনায় আক্রান্ত ৬৬ যাত্রী

Mumbai-Goa Cruise Ship : এই কর্ডেলিয়া ক্রুজ সেই জাহাজ যাতে গত বছর অভিযান চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যে জাহাজে ছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান...

পানাজি (গোয়া) : মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ৬৬ জন যাত্রীই করোনায় আক্রান্ত। ওই জাহাজে প্রায় ২০০০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জনই সংক্রমিত বলে জানান গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে। 

একটি ট্যুইটে স্বাস্থ্যমন্ত্রী রাণে লিখেছেন, কর্ডেলিয়া ক্রুজ জাহাজের ২০০০ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ৬৬ জন করোনায় আক্রান্ত। যাঁরা নমুনা সংগ্রহ করেছিলেন এবং এমপিটি-র স্টাফরাও একই কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যাত্রীদের নামতে দেওয়া হবে কি না।

প্রসঙ্গত, এই কর্ডেলিয়া ক্রুজ সেই জাহাজ যাতে গত বছর অভিযান চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যে জাহাজে ছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সেই ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ।  

আরও পড়ুন ; চলে এল তৃতীয় ঢেউ? ওমিক্রন-আশঙ্কার মধ্যেই ফের দেশে বাড়ল করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা

এদিকে সোমবার গোয়ায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত চার জনের হদিশ পাওয়া যায়। এই চার জনের মধ্যে একজন গোয়ারই। যাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। অর্থাৎ এখানেই সংক্রমিত হয়েছে। তাই এনিয়ে আর পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে, মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।

দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget