এক্সপ্লোর

Aam Aadmi Party: একা এলে ২০ কোটি, অন্য কাউকে আনতে পারলে ২৫, দিল্লিতে 'ঘোড়া বেচাকেনা' বিজেপি-র! অভিযোগ তুলল আপ

Horse Trading: আবগারি নীতি-দুর্নীতি নিয়ে সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

নয়াদিল্লি: ক্ষমতার বণ্টন ঘিরে সংঘাতের পর আবগারি-নীতি নিয়েও টানাপোড়েন। সেই আবহেই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ঘোড়া বেচাকেনার অভিযোগ আনল আম আদমি পার্টি ( Aam Aadmi Party)। তাদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে এবং হুমকি দিয়ে আপ নেতাদের দলে টানার চেষ্টা করছে বিজেপি। তাতে সফল না হয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি-তে যোগদানের জন্য বিজেপি-র তরফে কোটি কোটি টাকার প্রস্তাবও আসছে বলে দাবি আপের (Horse Trading)।

বিজেপি-র বিরুদ্ধে ঘোড়া বেচাকেনার অভিযোগ  আপের

আবগারি নীতি-দুর্নীতি নিয়ে সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার  (Manish Sisodia) বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) তার পর থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের মধ্যে সংঘাত চরমে উঠেছে। এর আগে মণীশও বিজেপি-র বিরুদ্ধে সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ তোলেন। সেই আবহে বুধবার সাংবাদিক বৈঠক করেন আপের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

এ দিন সাংবাদিক বৈঠকে সঞ্জয় বলেন, “দিল্লিতে বিধায়ক ভাঙানোর প্রচেষ্টা শুরু হয়েছে। ২০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করতে রীতিমতো শাসানো হচ্ছে আপ বিধায়কদের। নইলে সিসোদিয়ার মতো মামলা দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে হুমকি।” এখনও পর্যন্ত দলের বিধায়ক অজয় দত্ত, সোমনাথ ভারতী, সঞ্জীব ঝা এবং কুলদীপ কুমার বিজেপি-র কাছ থেকে টাকার প্রস্তাব পেয়েছেন বলে জানান সঞ্জয়। তিনি বলেন, “প্রত্যেককে ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গে অন্য কোনও বিধায়ককে আনতে পারলে মিলবে ২৫ কোটি টাকা।”

আরও পড়ুন: Bihar Politics: বিধানসভায় শক্তিপরীক্ষা নীতীশ-তেজস্বীর, তার আগে আরজেডি নেতাদের দুয়ারে সিবিআই

ওই চার বিধায়কও এ দিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। সোমনাথ বলেন, “ওরা জানে সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়ো মামলা আনা হয়েছে। কিন্তু আপ-কে ক্ষমতাচ্যূত করাই ওদের লক্ষ্য। দলের নেতাদের আপের বিধায়ক ভাঙানোর কাজ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। যেনতেন প্রকারে দিল্লিতে আপ সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন বলে বিজেপি-র এক নেতা হুঁশিয়ারিও দেন আমাকে।”

এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন সঞ্জয়। তিনি বলেন, “বহু রাজ্যে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সরকার ফেলেছেন আপনি। কিন্তু এটা দিল্লি। তিন-তিন বার দিল্লির মানুষ কেজরিওয়ালকে ভোট দিয়েছেন।” এ দিন বিকেলেই আপের রাজনৈতিক কমিটির বৈঠক রয়েছে। সিবিআই এবং ইডি হানা নিয়ে বিশদে আলোচনা হবে সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget