এক্সপ্লোর

Uttarakhand Exit Poll 2022: উত্তরাখণ্ডে পালাবদল? বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস? কী ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়

ABP Cvoter Uttarakhand Exit Poll Result 2022: রাজ্যে কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টি ভোটের পরও তারাই জয়ী হবে বলে দাবি করেছে।  সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে জয়-পরাজয়ের ইঙ্গিত মিলেছে।

 

 

 


ABP Cvoter Uttarakhand Exit Poll Result 2022: উত্তরাখণ্ডের ৭০ আসন বিশিষ্ট বিধানসভার ভোটগ্রহণ হয়েছিল এক দফায়। গত ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গণনা ১০ মার্চ। উত্তরাখণ্ডের কুর্সিতে রদবদল হবে, নাকি বিজেপি ফের ক্ষমতা ধরে রাখবে? তা জানা যাবে ১০ মার্চ ভোটগণনার পরই। যদিও ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে ভোটের ফলাফল কী হতে পারে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রাজ্যে ভোটারদের মত নিজেদের ঝুলিতে টানতে প্রতিপক্ষ দলগুলি সর্বশক্তি দিয়ে প্রচার করেছে।  রাজ্যে কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টি ভোটের পরও তারাই জয়ী হবে বলে দাবি করেছে। এখন সবাই ফলাফলের অপেক্ষায়। এবিপি  সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে জয়-পরাজয়ের ইঙ্গিত মিলেছে। দেখে নেওয়া যাক এবিপি সি ভোটার সমীক্ষার ফলাফল।

এই সমীক্ষার ফলাফল অনুযায়ী, এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত,

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৩২ থেকে ৩৮টি আসন।

ক্ষমতা হারিয়ে বিজেপি জয়ী হতে পারে ২৬ থেকে ৩২টি আসনে।

আম আদমি পার্টি সর্বোচ্চ ২ এবং অন্য দলগুলি ৩ থেকে ৭টি আসনে জয়ী হতে পারে।

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে

কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট।

ক্ষমতা হারালেও প্রায় ৪১ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে।

এছাড়া আম আদমি পার্টি ৯ শতাংশ। এবং অন্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে উত্তরাখণ্ডে।

অর্থাৎ সমীক্ষার ফল অনুযায়ী, ক্ষমতা হারালেও কংগ্রেসকে প্রাপ্ত ভোটের নিরিখে পিছনে ফেলতে পারে বিজেপি। 

উত্তরাখণ্ডে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারা জিতেছিল ৫৬ আসনে। কংগ্রেস পেয়েছিল মাত্র ১১ আসন। অন্যদের খাতায় গিয়েছিল ৩ আসন।

এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারাতে পারে বিজেপি, এমনই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। তবে চূড়ান্ত ফল জানা যাবে ১০ মার্চ।
উত্তরাখণ্ডে সি ভোটারের exit poll-এ ১৭ হাজার ৪৮০ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget