এক্সপ্লোর

Russia-Ukraine War:ডিফেন্স এক্সপো-র পর এবার ‘বায়ুশক্তি’ মহড়া স্থগিত রাখল বায়ুসেনা

Russia-Ukraine War:যুদ্ধজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা আগামী সোমবারে নির্ধারিত নিজেদের মেগা এক্সারসাইজ বায়ুশক্তি স্থগিত রাখল ভারতীয় বায়ুসেনা।

 

 


Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ দশম দিনে পড়েছে। এরইমধ্যে আজ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।ইউক্রেন থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বেরোনোর সময় দিল রাশিয়া। মারিউপোল এবং ভলনোভাখা শহর দিয়ে মানব করিডোর তৈরি করে আটকে পড়া সাধারণ মানুষকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। এই যুদ্ধবিরতি নিতান্তই সাময়িক বলেই মনে করা হচ্ছে। রুশ-ইউক্রেন এই যুদ্ধের প্রভাব ভারতের ওপরও পড়েছে। যুদ্ধজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনা আগামী সোমবারে নির্ধারিত নিজেদের মেগা এক্সারসাইজ বায়ুশক্তি (Vayu Shakti Exercise) স্থগিত রাখল ভারতীয় বায়ুসেনা। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার শক্তিপ্রদর্শনের এই মহড়া দেখার জন্য উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। 

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বায়ুশক্তি মহড়া স্থগিত রাখার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এই মহড়ার জন্য প্রস্তুতি ছিল চূড়ান্ত পর্যায়ে। অবশেষে এই মহড়া স্থগিত রাখা হল।  এর আগে প্রতিরক্ষামন্ত্রক আগামী সপ্তাহে নির্ধারিত গাঁধীনগরে ডিফেন্স এক্সপো (১০ থেকে ১৪ মার্চ)-ও স্থগিত রাখার কথা জানিয়েছিল।

উল্লেখ্য, প্রতি দুই বছরে একবার আয়োজিত হয় বায়ুশক্তি মহড়া। আগামী ৭ মার্চ এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার সমস্ত যুদ্ধবিমান, হেলিপক্টার ও অন্যান্য এয়ার ক্র্যাফ্ট  এবং কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সহ পুরোদস্তুর অপারেশেন সক্ষমতা সংক্রান্ত প্রস্তুতি তুলে ধরা হয়। রাজস্থানের পোখরানে এই মহড়া হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

এর আগে ডিফেন্স এক্সপো স্থগিতের কথা জানানো হয়েছিল যে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানিগুলির সাজসরঞ্জাম সংক্রান্ত অসুবিধার পরিপ্রেক্ষিতে গাঁধীনগরে আসন্ন ডিফেন্স এক্সপো স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই প্রদর্শনীর সময়সূচি ঘোষণা করা হবে। সূত্রের খবর, ডিফেন্স এক্সপো-তে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় হাজার খানেক কোম্পানির যোগদান করার কথা ছিল। এরমধ্যে ১০০ টি বিদেশি কোম্পানি। 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget