এক্সপ্লোর

Bihar Bandh on Agnipath : 'অগ্নিপথ'-প্রত্যাহারের দাবি, ২৪ ঘণ্টা বিহার বনধের ডাক ; সমর্থন বিজেপি-র শরিক দলেরও

Bihar Bandh : উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ, ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে

নয়া দিল্লি : অগ্নিপথ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় আজ বিহার বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ২৪ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। বিহারের (Bihar) সমস্ত বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। শুধু তা-ই নয়, বনধকে সমর্থন জানিয়েছে আরজেডি। বিজেপির শরিক দল আওয়াম হিন্দুস্তান আওয়াম মোর্চা সেক্যুলারও বনধকে সমর্থনের কথা জানিয়েছে। বিহারের ১২ টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। 

অগ্নিপথের বিরোধিতায় দেশজুড়ে চড়ছে বিক্ষোভ-আন্দোলনের আঁচ। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা, তরুণদের আক্রোশ। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন। লখিসরাই এবং সেকেন্দ্রাবাদে মৃত্যু হয়েছে দু’জনের।

‘অগ্নিপথ’ ঘিরে অগ্নিগর্ভ দেশ-

‘অগ্নিপথ’ ঘিরে অগ্নিগর্ভ দেশ। উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ, ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। আগুন-ভাঙচুর-গুলি-কাঁদানে গ্যাস, ধরপাকড় বাদ যাচ্ছে না কিছুই। পরপর জ্বলছে ট্রেন। আগুনের লেলিহান শিখা...আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা, তরুণদের আক্রোশ। 

আরও পড়ুন ; জ্বলছে একের পর এক ট্রেন, অগ্নিপথ-বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কী বার্তা রেলমন্ত্রীর ?

মোদি সরকারের নিয়োগ প্রকল্পের বিভিন্ন শর্তের বিরোধিতায়, বিহারে ৬টি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বখতিয়ারপুর থেকে কুলহারিয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেন। স্টেশন থেকে শুরু করে বাস, ব্যাপক ভাঙচুর চালায় চাকরিপ্রার্থীরা। বিহারে বিজেপির শীর্ষ নেতা ও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সাসারামে বিজেপি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় সেনার চাকরিপ্রার্থীরা।

উত্তরপ্রদেশের বালিয়াতেও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে বাস ভাঙচুর করে চাকরিপ্রার্থীরা, তেলঙ্গানার সেকেন্দ্রাবাদেও ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ট্রেন জ্বালিয়ে দেয়। রাজস্থানের ভরতপুরে উপড়ে ফেলা হয় রেল লাইন। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে এক চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। বিহারের লখিসরাইয়ে এক ট্রেন যাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন । রাস্তায় ইট-পাথরবৃষ্টি। বিপর্যস্ত জনজীবন। অগ্নিপথের আঁচ বাংলাতেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget