এক্সপ্লোর

Agnipath : জ্বলছে একের পর এক ট্রেন, অগ্নিপথ-বিক্ষোভকারীদের উদ্দেশে কী বার্তা রেলমন্ত্রীর ?

Railway Minister appeals to Protesters : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা

নয়া দিল্লি : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। জ্বলছে একের পর এক ট্রেন, স্টেশনে স্টেশনে তাণ্ডব। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র। হিংসার আশ্রয় না নিতে এবং রেলের সম্পত্তি নষ্ট না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানালেন তিনি।

সংবাদ সংস্থা এএনআই-কে রেলমন্ত্রী বলেন, রেল আমাদের জাতীয় সম্পত্তি। কাজেই, এর যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার আশ্রয়ন নেবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে।

অগ্নিপথে-র আগুনের আঁচ রেলে-

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। রেল সূত্রের খবর, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ৯৪টি মেল ট্রেন ও ১০৪টি প্যাসেঞ্জার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনযাত্রীদের।

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। একের পর এক ট্রেন জ্বলছে, সেইসঙ্গে স্টেশনে স্টেশনে তাণ্ডব। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতায় বিক্ষোভের সর্বাধিক আঁচ পড়েছে রেলের ওপর।

রেল সূত্রে খবর, অগ্নিগর্ভ বিশৃঙ্খলার জেরে, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। ৯৪টি মেল ট্রেন ও  ১৪০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। প্রচুর ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে। প্রচুর ট্রেন দেরিতে চলছে। হুট করে ট্রেন বাতিল ও রুটে কাঁটছাট করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুধু ট্রেন বাতিলই নয়, অগ্নিগর্ভ পরিস্থিতি-র জেরে একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে।

বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে প্রাণ গেছে এক তরুণের। বিহারের লখিসরাইতেও মৃত্যু হয়েছে একজনের। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দামোদর রাকেশ নামে এক তরুণের। যিনি ভারতীয় সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি সেনায় ভর্তির জন্য দিনরাত পরিশ্রম করছিলেন দামোদর। ভারতীয় সেনায় যোগ দেওয়ার লিখিত এবং মেডিক্যাল পরীক্ষায় পাসও করেছিলেন। 

শুক্রবার মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেকেন্দ্রাবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় সেনায় ভর্তির অপেক্ষায় থাকা দামোদরের।

বিহারের লখিসরাইতে ট্রেনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিহারের লক্ষ্মীসরাইতে বিক্রমশিলা এক্সপ্রেসে কয়েকটি কামরায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বিহারের গয়ার বখতিয়ারপুর থেকে দানাপুরে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটির এসি থ্রি টিয়ার কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিহারের কুলহারিয়াতেও ট্রেনের কয়েকটি কামরা পুড়িয়ে দেওয়া হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
Ritabrata Banerjee: মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর,
মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ ? ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, "সংখ্যা আরও বাড়বে"
CM Suvendu Adhikari: দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
TMC MPs Meeting : দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র
দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget