এক্সপ্লোর

Air India Data Breach: এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরি, হ্যাকারদের হাতে ক্রেডিট-ডেবিট কার্ড, পাসপোর্ট নম্বর

যত দ্রুত সম্ভব কার্ড সহ অন্যান্য জায়গায় পাসওয়ার্ড বদল করুন, যাত্রীদের উদ্দেশে পরামর্শ উড়ান সংস্থার

নয়াদিল্লি:  বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া! 

রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যাত্রীদের যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা লিক হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ, গত ১০ বছর ধরে এয়ার ইন্ডিয়ার কাছে গ্রাহকদের যত তথ্য জড়ো করা হয়েছিল, তা এক লপ্তে হ্যাকারদের দখলে চলে গিয়েছে। 

এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করে সিটা(SITA) নামে একটি সংস্থা। উড়ান সংস্থার বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিটা-র ওপর সাইবার অ্যাটাক হওয়ায় মনে করা হচ্ছে, হ্যাকারদের হাতে চলে গিয়েছে, অন্তত ৪৫ লক্ষ যাত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ড, পাসপোর্ট নম্বর-সহ বহু তথ্য। 

যদিও সংস্থার দাবি, ডেবিটা বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর হাতাতে পারেনি সাইবার দুষ্কৃতীরা। এই প্রেক্ষিতে, যাত্রীদের উদ্দেশে উড়ান সংস্থার পরামর্শ, যত দ্রুত সম্ভব কার্ড সহ অন্যান্য জায়গায় পাসওয়ার্ড বদল করুন। 

সংস্থার আরও দাবি, শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্য বিমান সংস্থাগুলিও এই সাইবার হানার শিকার হতে পারে। সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থার তথ্যও ফাঁস হয়েছে। সেই তালিকায় রয়েছে- মালয়েশিয়া এয়ারলাইন্স, ফিনএয়ার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, লুফ্টহান্সা ও ক্যাথে প্যাসিফিক। 

এই তথ্যচুরির ঘটনাটি সামনে আসতেই ব্যবস্থাগ্রহণ নিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, তথ্যফাঁসের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সার্ভাগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া, তথ্য সুরক্ষা নিশ্চিত করতে তৃতীয়পক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

২০১৮ সালের সাইবার হানায় ব্রিটিশ এয়ারওয়েজের ৪ লক্ষ গ্রাহকের তথ্য় চুরি গিয়েছিল। এরফলে, গতবছর এই বিমানসংস্থাকে ১৮০ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়েছে। 

এছাড়া, গত বছর লন্ডনের আরেকটি বিমান সংস্থা ইজিজেটের তরফে জানানো হয়েছিল, তাদের ৯০ লক্ষ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget