এক্সপ্লোর

JNU News: দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে ফের উত্তপ্ত জেএনইউ

JNU Students Clash: অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে (University) তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় আইসা। বেশ কয়েকজন আহত হন বলে দাবি এবিভিপি-র।বসন্তকুঞ্জ থানায় (BasantKunj Police Station) অভিযোগ দায়ের হয়েছে।

নয়াদিল্লি: জেএনইউ-তে (JNU) ফের দুই ছাত্র সংগঠনের (Students Union) মধ্যে সংঘর্ষ (Clash)। এবিভিপি (ABVP) ও বাম সমর্থিত আইসা-র (AISA) সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এবিভিপি-র অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে (University) তাদের দলীয় বৈঠক চলাকালীন হামলা চালায় আইসা। হামলায় বেশ কয়েকজন আহত হন বলে দাবি এবিভিপি-র। দিল্লির (Delhi) বসন্তকুঞ্জ থানায় (BasantKunj Police Station) অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে, তবে এখনও এফআইআর দায়ের হয়নি, জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুপক্ষই বসন্তকুঞ্জ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংঘর্ষে আহতদের ইতিমধ্য়েই ভর্তি করা হয়েছে দিল্লির এইমস (AIIMS) এবং সফদরগঞ্জ হাসপাতালে। এবিভিপির অভিযোগ, গতকাল রবিবার তাদের সদস্যরা বৈঠক করছিলেন। সেই সময় ওই ঘরে হামলা চালায় আইসার সদস্যরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবিভিপির অভিযোগ আইসা এবং এসএফআই-এর সদস্যরা তাদের মহিলা সদস্যদের উপরও আক্রমণ করে। সদস্যদের মধ্যে অনেকেই গুরতর আহত বলে দাবি এবিভিপি-র।

যদিও এবিভিপি-র এই দাবিকে উড়িয়ে দিয়েছেন জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি তথা এসএফআই (SFI) নেত্রী ঐশী ঘোষ। তিনি বলেন, এবিভিপি-ই প্রথম আক্রমণ করে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কেন চুপ তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম নেত্রী। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবিও পোস্ট করেছেন ঐশী।

 

এর আগেও এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে জেএনইউ। ২০২০ সালে ৫ জানুয়ারি ক্যাম্পাসের ভেতরে ঢুকে মুখে রুমাল বেঁধে হামলা চালায় দুষ্কৃতীরা। মাথা ফাটে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। ভাঙচুর করা হয় গার্লস হস্টেলও। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর তরফে অভিযোগ করা হয়, এবিভিপি-র অন্তত ১৫-২০ জন হাতে ব্যাট, রড হাতে গার্লস ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে হামলা চালায়। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখে রুমাল বেঁধে একদল যুবক ব্যাট, রড হাতে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছেন। 

আরও পড়ুন: India Coronavirus Update: দেশে নিম্নমুখী করোনা-গ্রাফ, ২০২০-র মার্চের পর সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! খোদ প্রধানমন্ত্রী মোদি দিচ্ছেন ভিডিয়ো বার্তা, আপনি দেখেছেন ? 
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget