এক্সপ্লোর

Akash Vijayvargiya : মুখে নেই মাস্ক, উধাও দূরত্ববিধি, কৈলাসপুত্র আকাশের জন্মদিনে করোনাবিধিকে বুড়ো আঙুল

নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কৈলাসপুত্রর জন্মদিনের পার্টিতে উপচে পড়ল ভিড়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।  

ইনদৌর :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বারবার সকলকে মাস্ক ও ২ গজের দূরত্ব বজায় রাখতে বলছেন। এদিকে তাঁর দলেরই বিধায়ক জন্মদিনে পার্টি করলেন দেদার। হল হাজার খানেক লোকের জমায়েত। উঠল খুশির ফোয়ারা। চারিদিকে ফ্ল্যাশবাল্বের ঝলকানি। হইহই রইরই। 

করোনা-বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করলেন আকাশ বিজয়বর্গীয়। ইনদৌর-৩ এর বিধায়ক। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে।  আকাশ বিজয়বর্গীয়র জন্মদিনের পার্টিতে হাজারো মানুষের ভিড় হল রমরমিয়ে। ভিডিওতে দেখা গেল কারও মুখে ছিল না মাস্ক।  ভিড়ের কারও মুখে ছিল না মাস্ক, মানা হয়নি দূরত্ববিধিও। প্রায় একে অন্যের ঘাড়ে উঠে তোলা হল ছবি। 
করোনা ও গণেশ উত্সবের জন্য ইন্দোরে চলছে ১৪৪ ও ১৮৮ ধারা। ১০ জনের বেশি একসঙ্গে জমা হওয়াতে নিষেধাজ্ঞা আছে । অথচ নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কৈলাসপুত্রর জন্মদিনের পার্টিতে উপচে পড়ল ভিড়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।  এদিকে নিজের কাজ নিয়ে এতটুকু কুণ্ঠাপ্রকাশ না করেই আকাশ জানিয়েছেন, এত মানুষ যে তাঁকে ভালবেসে জড়ো হয়েছেন, পুজো দিচ্ছেন, তাতে তিনি উল্লসিত। 



এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে বিতর্কের কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন আকাশ। গত বছর নভেম্বরেই মধ্যপ্রদেশের সরকারকে হুমকি দেন  কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়। রাজ্য সরকারের উদ্দেশে  হুমকি দিে বলেন, ‘‘খালি হাতে ঘুরে বেড়াই না আমরা।’’

এদিকে ভারতের করোনা পরিস্থিতিতে খুব একটা আশাব্যাঞ্জক পরিবর্তনও ঘটেনি। দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। এর মধ্যে শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ৬৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। 
অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget