এক্সপ্লোর

Kejriwal's Hindutva Card: হনুমান চালিসা পাঠ, টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চাওয়া, হিন্দুত্ব তাসেই বিজেপি-কে মাত দিতে চান কেজরি!

Arvind Kejriwal: রাজনীতির ময়দানে যখন পা রেখেছিলেন, গগনচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ঘিরে।

নয়াদিল্লি: পড়াশোনা খড়্গপুর আইআইটি থেকে। রাজস্ব বিভাগের দাপুটে আধিকারিক হিসেবেও ছিল পরিচিতি। সেখান থেকে রাজনীতির ময়দানে যখন পা রেখেছিলেন, গগনচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ঘিরে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে স্কুল-কলেজ সংস্কার করে, মহল্লা ক্লিনিক খুলে, নিখরচায় বিদ্যুৎ, জল পরিষেবা প্রদান করে তাতে ভাল মতো উতরেও গিয়েছিলেন তিনি। কিন্তু যত সময় যাচ্ছে, সুদক্ষ শাসকের চেয়ে হিন্দুত্ব ঘেঁষা অবস্থানের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেজরিওয়ালকে। বিশেষ করে গুজরাত (Gujarat Assembly Elections) ও হিমাচল প্রদেশ বিধানসভা (Himachal Pradesh Assembly Election) এবং দিল্লির পৌরসভা নির্বাচনের (MCD Polls) আগেই বিজেপি-র (BJP) বিকল্প হয়ে উঠতে তাদের বিরুদ্ধেই তিনি হিন্দুত্বের (Hindutva Card) তাস খেলতে মাঠে নেমেছেন বলে অভিযোগ উঠছে।

বিজেপি-র বিকল্প হয়ে বাজিমাতের চেষ্টা কেজরিওয়ালের!

দ্বিতীয় দফায় দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেই কেজরিওয়াল নিজেকে হনুমান ভক্ত হিসেবে তুলে ধরতে শুরু করেন বলে অভিযোগ বিরোধীদের। সম্প্রতি টাকায় মহাত্মা গাঁধীর ছবির পাশে লক্ষ্মী-গণেশের ছবি ছাপার পক্ষে সওয়াল করে, কেজরিওয়াল ধর্মনিরপেক্ষতার সব আবরণ ঝেড়ে ফেলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাতে কার্যতই অস্বস্তিতে পড়েছে বিজেপি। টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপার কথা বলে কেজরিওয়াল মাস্টারস্ট্রোক হাঁকিয়ে ফেলেছেন বলে মনে করছেন লুটিয়েন্স দিল্লির গেরুয়া নেতা-সমর্থকদের একাংশ।

তবে ভক্তিভাবে গদগদ হয়ে নয়, রাজনৈতিক উদ্দেশ্যসাধনেই কেজরিওয়াল সংখ্যাগরিষ্ঠের মন জয়ে হিন্দুত্বের তাস খেলছেন বলে মত আম আদমি পার্টি (Aam Aadmi Party) প্রধানের একদা ঘনিষ্ঠ কুমার বিশ্বাস। তাঁর দাবি, শুধু গুজরাত বা হিমাচল নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনকেই (Lok Sabha Election 2024) পাখির চোখ করছেন কেজরিওয়াল। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং নীতীশ কুমারদের ছাপিয়ে সংখ্যালঘু ভোট যে তিনি জিততে পারবেন না, তা বিলক্ষণ জানেন কেজরিওয়াল। তাই বিজেপি-র বিকল্প হিসেবেই হিন্দুদের কাছে নিজেকে তুলে ধরতে চাইছেন তিনি। সেই লক্ষ্যপূরণে সফল হলে বিজেপি এবং নরেন্দ্র মোদি বিরোধী সংখ্যালঘু ভোটও আপনা থেকেই তাঁর পক্ষে চলে আসবে বলে দৃঢ় বিশ্বাস কেজরিওয়ালের।

আরও পড়ুন: Vishal Dadlani: টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চান কেজরি, ধর্মের কারবারিদের সঙ্গে সম্পর্ক নেই, বললেন সমর্থক বিশাল

হিন্দুত্বের তাস খেলে বিজেপি-কে মাত দেওয়ার এই চেষ্টা যদিও প্রথম নয় কেজরিওয়ালের, আপ নেতা তথা দিল্লি পৌরসভার পর্যবেক্ষক দূর্গেশ পাঠক সাফ জানিয়েছেন, পৌরসভার সম্পূর্ণ দখল তাঁদের হাতে এলে, রাজধানীতে ‘রামরাজ্য’ স্থাপন করবেন তাঁরা। দুর্নীতি নামক রাবণকে বধ করে দেখাবেন।

কেজরিওয়াল নিজেও ঢের আগে থেকেই রীতিমতো পরিকল্পনা করে এগোচ্ছেন। দ্বিতীয় দফায় দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় হনুমান চালিসা পাঠ করেন তিনি। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে হনুমান ভক্ত প্রমাণ করতে হনুমান চালিসা পাঠ করেও শোনান।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে যখন একজোটে শাসকদল বিজেপি-কে নিশানা করে চলেছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা, সেই সময় বিজেপি বহির্ভূত একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করেন। জম্মু ও কাশ্মীরের মর্যাদা খর্ব নিয়ে পরবর্তী কালেও সমবেদনা জানাতে দেখা যায়নি তাঁকে। বরং অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারের সঙ্গে একমত বলে জানান।

শুধু তাই নয়, দেশের স্কুল-কলেজগুলিতে জাতীয়তাবাদ নিয়ে যথেষ্ট শিক্ষা দেওয়া হয় না ছেলেমেয়েদের। তাঁর বক্তব্য ছিল, ‘‘আমাদের স্কুলগুলিতে জাতীয়তাবাদ নিয়ে যথেষ্ট শিক্ষাদানের ব্যবস্থা নেই। প্রতিদিন অন্তত এক ঘণ্টা দেশভক্তি নিয়ে আলোচনা হওয়া উচিত, যাতে পড়ুয়াদের কট্টর দেশপ্রেমী করে তোলা যায়। ভগৎ সিংহ, বিআর আম্বেদকরের শিক্ষাও ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের।’’

বিজেপি-র বিরুদ্ধেই হিন্দুত্ব তাসের ব্যবহার কেজরিওয়ালের!

হিন্দুত্ব ঘেঁষা অবস্থানের অভিযোগ নিয়ে কেজরিওয়াল যুক্তি দেন যে, তিনি রামায়ণ এবং গীতায় বর্ণিত হিন্দুত্বে বিশ্বাসী। রাম যা বলেছেন, তাঁর কাছে সেটাই হিন্দুত্ব। বিজেপি-কে বিঁধতে বলেন, ‘‘ভগবান রাম আমাদের নিজেদের মধ্যে শত্রুতা শেখাননি। কিন্তু এরা দলিতদের পিটিয়ে মারছে।’’ তবে দলিত সম্প্রদায়ের উপর অত্যাচারের কথা বললেওও, কৌশলে কেজরিওয়াল সংখ্যালঘুদের প্রসঙ্গ এড়িয়ে যান বলেই অভিমত বিরোধীদের।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget