এক্সপ্লোর

Assam Flood: আরও বাড়ছে বৃষ্টি, নতুন করে উদ্বেগ অসমের বন্যায়

Weather Report: এই বছরে প্রবল বর্ষা, বন্যা এবং ধসের কারণে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।


গুয়াহাটি: এখনও উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বুধবারও আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে অসমে। এরই মধ্যে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ফের চোখ রাঙাচ্ছে বন্যা পরিস্থিতি। এই বছরে প্রবল বর্ষা, বন্যা এবং ধসের কারণে এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও মৃত্যু:
বুধবার যে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে কাছার ও চিরাং জেলায় ২ জন করে মৃত্যু হয়েছে। এছাড়া বরপেটা, দারাং, লখিমপুর ও নওগাঁ থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুয়াহাটিতে ধসের ঘটনা ঘটেছে।

বৃষ্টি বাড়ছে, বাড়ছে বন্যা পরিস্থিতিও:
নতুন করে বৃষ্টি বাড়তে থাকায়, নদীর জলস্তর ফের বেড়েছে। যার ফলে আরও একাধিক সংখ্যক বাসিন্দা নতুন করে ঘরছাড়া হয়েছেন। আরও একাধিক, ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে বন্যাদুর্গতদের রাখার জন্য। এখন গোটা অসমে তিন লক্ষেরও বেশি ত্রাণ শিবির খোলা রাখা হয়েছে।

বন্যা-বিপদ:
সেন্ট্রাল ওয়াটার কমিশনের তরফে অসমের বন্যা পরিস্থিতিকে Severe বা ভয়াবহ বলা হয়েছে। জোরহাট, তেজপুর ও ধুবড়ি এলাকা নিয়েও উদ্বেগ তৈরি করা হয়েছে। এছাড়াও আরও একাধিক নদীও বিপদসীমার উপর গিয়ে বইছে। ধর্মতুলে কোপিলি নদী, বেকি নদী, শিলচরের বরাক নদী, করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি রক্তচাপ বাড়াচ্ছে অসম প্রশাসনের। গত দুদিন ধরে অসম ও অরুণাচলে বাড়ছে বৃষ্টির পরিমাণ। সেই কারণেই ওই এলাকার একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। ব্রহ্মপুত্র-সহ বাকি শাখানদীগুলিরও একই ঘটনা।

বৃষ্টি-বিপদ মনিপুরে:
বৃষ্টির কারণে এবার বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মনিপুরেও। টানা বৃষ্টিতে ওই রাজ্যের একাধিক এলাকায় ধস নেমেছে। বেশ কিছু এলাকায় হড়পা বানের আশঙ্কাও দেখা গিয়েছে। মনিপুরের বেশ কিছু গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগও। 

 

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণ ১৮ হাজার পার, একদিনে মৃত্যু ৩৯ জনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget