এক্সপ্লোর

Assembly Elections 2022 Result : ৫ রাজ্যে কাল ভোটগণনা, লক্ষ্যভেদ করবে কোন কোন দল, দেখুন Exit Poll

Assembly Election 2022 Results: সি ভোটার, জন কি বাত, পোলস্ট্র্যাট, পি-মার্ক’এর Exit poll অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। আর অন্য রাজ্যগুলিতে ?

কলকাতা : অবশেষে বহু প্রতীক্ষিত ১০ মার্চ। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে এক নজরে ৫ রাজ্যের এক্সিট পোল। 

উত্তরপ্রদেশ :

উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। এমনই ইঙ্গিত মিলল, সি ভোটার, জন কি বাত, পোলস্ট্র্যাট, পি-মার্ক’এর এগজিট পোলে। দ্বিতীয় স্থানে থাকতে পারে সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকতে পারে বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেস থাকতে পারে চতুর্থ স্থানে।

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 

  • উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা।
  • অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর RLD জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে।
  • ১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।
  • প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন।

২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।

পাঞ্জাব :
সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত -  সবারই বুথ ফেরত সমীক্ষায় পাঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 

  • পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।
  • ২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস।
  • ২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট।
  • বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন।
  • ১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।

    গোয়া : 

সি ভোটার, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, সিএনএক্সের এক্সিট পোল বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে কংগ্রেসের দিকে। কয়েকটি আসন যেতে পারে তৃণমূল-এমজিপি জোটের ঝুলিতে । 

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 

  • ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।

  • গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।

  • তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে।

  • অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫

  • এবং অন্য দলগুলি সর্বোচ্চ ২টি আসন জিততে পারে বলে ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।

    মণিপুর
    গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। উল্টোদিকে গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির।

    সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 

  • ৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে। 

  • মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।

  • ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।

  • নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে। অর্থাৎ, কোনও দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

    উত্তরাখণ্ড 
    এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।
    সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 

  • কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট।

  • ক্ষমতা হারালেও প্রায় ৪১ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে।

  • এছাড়া আম আদমি পার্টি ৯ শতাংশ

  • এবং অন্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে উত্তরাখণ্ডে।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget