এক্সপ্লোর

ATM Rules: এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তুললে কাটবে ১৭৩ টাকা ! আপনি পেয়েছেন এই মেসেজ ?

New ATM Rules: এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করলেই দিতে হয় অতিরিক্ত টাকা। সম্প্রতি সেরকমই একটি বার্তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে।

New ATM Rules: এটিএম থেকে টাকা তুলতে মানতে হয় ব্যাঙ্কের নির্দেশিকা। বিনামূল্যে টাকা তোলার সীমা অতিক্রম করলেই দিতে হয় অতিরিক্ত টাকা। সম্প্রতি সেরকমই একটি বার্তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে। কী লেখা হয়েছে সেই বার্তায় ?

RBI Rules: কী নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক ?
ব্যাঙ্কের সুবিধার্থে সময়ে-সময়ে সার্ভিস চার্জে পরিবর্তন ঘটায় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  সেই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে অফিশিয়াল ওয়েবসাইটে কোনও ধরনের পরিবর্তন হলেই তথ্য দেয় ব্যাঙ্কগুলি। আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হতে শুরু করেছে এমনই একটি মেসেজ। ডিজিটালাইজেশনের যুগে এই বার্তা ঠিক না ভুয়ো তা বুঝতে পারছেন না গ্রাহকরা। 

ATM Rules: কী মেসেজ সোশ্যাল মিডিয়ায় ?
সম্প্রতি এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে বলা হয়েছে, এবার এটিএম থেকে মোট ৪বার টাকা তোলার পরে, গ্রাহকদের প্রতি লেনদেনে মোট ১৭৩ টাকা দিতে হবে। যা শুনে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে গ্রাহকদের মনে।

PIB Fact Check: সত্য না মিথ্যে রয়েছে বার্তা ?
পিআইবি টুইট করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বার্তায় দাবি করা হচ্ছে, এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তুললে অ্যাকাউন্ট থেকে ১৭৩ টাকা কেটে নেওয়া হবে। ফ্যাক্ট চেক করে পিআইবি জানিয়েছে, এই দাবি ভুয়ো। আপনার ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন করা যেতে পারে। এর পরে, প্রতি লেনদেনে সর্বাধিক ২১ টাকা বা যদি কোনও ট্যাক্স থাকে তবে তা আলাদাভাবে দিতে হবে।

ATM Rules: এটিএম থেকে টাকা তোলার জন্য কত টাকা কাটে ?
নিয়ম অনুযায়ী, প্রতি মাসে ৫টি লেনদেনে আপনাকে কোনও চার্জ দিতে হবে না। এর পরে টাকা তুললে আপনাকে ২১ টাকা চার্জ দিতে হবে। এর সঙ্গে ট্যাক্স যুক্ত হবে। মনে রাখবেন, সব নন-ফিন্যান্সিয়াল লেনদেনে কোনও চার্জ লাগে না। ব্যালেন্স চেক করা থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট বা পিন পরিবর্তন করা পর্যন্ত কিছুতেই টাকা কাটে না ব্যাঙ্ক। ৬টি মেট্রো শহরে (মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও হায়দরাবাদ) ৩টি লেনদেন (ফিন্যান্সিয়াল, নন-ফিন্যান্সিয়াল) বিনামূল্যে করতে পারবেন। তার উপরে আর্থিক লেনদেনে একটি ফি দিতে হবে গ্রাহককে।

ATM Charge: মেট্রো শহরের বাইরে কী নিয়ম ?
নন-মেট্রো শহরগুলিতে গ্রাহকরা বিনামূল্যে ৫টি এটিএম লেনদেন করতে পারবেন। এরপরে মেট্রো শহরগুলিতে আর্থিক লেনদেনের জন্য প্রতি লেনদেনে ২১ টাকা ও নন-ফিন্যান্সিয়াল লেনদেন হিসাবে ৮.৫০ টাকা দিতে হবে। এমন পরিস্থিতিতে লেনদেন ফি হিসেবে ১৭৩ টাকা নেওয়ার ভাইরাল মেসেজ পুরোটাই মিথ্যে।

আরও পড়ুন : Traffic Challan: কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত টাকা জরিমানা ? আগে থেকেই সতর্ক হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget