এক্সপ্লোর

Traffic Challan: কোন ট্রাফিক নিয়ম ভাঙলে কত টাকা জরিমানা ? আগে থেকেই সতর্ক হোন

Traffic Rules: মাত্র কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এখন রাস্তায় ট্রাফিক নিয়ম (Traffic Rules) না মানলেই বড়সড় জরিমানার মুখে পড়বেন চালক।

Traffic Rules: মাত্র কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এখন রাস্তায় ট্রাফিক নিয়ম (Traffic Rules) না মানলেই বড়সড় জরিমানার মুখে পড়বেন চালক। তবে শুধু জরিমানাতেই থেমে থাকছে না নতুন 'মোটর ভেহিকেলস অ্যাক্ট'। সঙ্গে হতে পারে জেলও। তাই রাস্তায় গাড়ি চালানোর সময় সদা সতর্ক থাকুন এই বিষয়গুলির দিকে।  

Traffic Challan: এই শংসাপত্রগুলি ঠিক না থাকলেই বিপদ
রাস্তায় গাড়ি চালাতে হলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স (ডিএল), আরসি, বিমার শংসাপত্র, দূষণের শংসাপত্র ও ড্রাইভিং করার সময় পারমিট থাকা বাধ্যতামূলক। এখানেই শেষ নয়, রাস্তায় ট্র্যাফিক নিয়ম ভাঙলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। সেই ক্ষেত্রে নিয়ম ভাঙার জন্য জরিমানা অনুযায়ী ট্রাফিক পুলিশের চালান নিতে হবে আপনাকে।

New Traffic Rules: পকেট হালকা হওয়ার আগে থেকেই জেনে নিন, কোন ট্রাফিক আইন অমান্য করলে কত টাকা জরিমানা দিতে হবে আপনাকে।
১ আরসি ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

২ ড্রাইভিং লাইসেন্স (DL) ছাড়া গাড়ি চালালে ৫০০০ টাকা জরিমানা হবে চালককে।

৩ বিমার কাগজ ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানার নিয়ম রয়েছে। এ ছাড়াও হতে পারে তিন মাসের জেল।

৪ নাবালক গাড়ি চালালে অভিভাবকদের ২৫,০০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে।

৫ হেলমেট ছাড়া বাইক চালালে ১০০০ টাকা জরিমানা হবে। অতিরিক্ত গতির জন্য ২০০০ টাকা পর্যন্ত জরিমানা রয়েছে।

৬ সিট বেল্ট না পরে গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা।

৭ গাড়ির 'ওভারসাইজ' করার জন্য ৫০০০ টাকা জরিমানা রয়েছে।

৮ পারমিট ছাড়া গাড়ি চালানোর জন্য ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে চালককে।

৯ পারমিটের চেয়ে বেশি লোক বাইক চালালে জন প্রতি ১০০০ টাকা দিতে হবে বাইকারকে।

১০ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে। 
১১ দ্বিতীয়বার একই কাজ করলে ১৫,০০০ টাকা জরিমানা-সহ ২ বছরের জেল হতে পারে। 

Traffic Rules: নতুন গাড়ির ক্ষেত্রে মানতে হবে এই নিয়ম 
নতুন মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে, শোরুম বা ডিলারশিপের থেকে গাড়ি বের হওয়ার আগে নতুন বাইক বা গাড়ির অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া রাস্তায় গাড়ি চালানো বেআইনি। মনে রাখবেন, অস্থায়ী নম্বর প্লেটের মেয়াদ শেষ হওয়ার পরে কোনও ট্রাফিক পুলিশ ধরলে (গাড়ির মালিককে) ৫০০০ টাকা পর্যন্ত চালান দিতে হতে পারে। পুলিশ চাইলে গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে।

আরও পড়ুন : Aadhaar Card History: আপনার আধার কার্ড দিয়ে জালিয়াতি হচ্ছে না তো ? যাচাই করুন এভাবে

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget