এক্সপ্লোর

Bhopal: এবার ভোপালে সরকারি হাসপাতালে আগুন, মৃত ৪ শিশু

Bhopal Hospital Fire:আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। হাসপাতালে ভর্তি শিশুদের পরিজনদের অভিযোগ, শিশুদের উদ্ধারের চেষ্টা না করে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভোপাল: মহারাষ্ট্রের আহমেদনগরে পর এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh's Bhopal)। ভোপালের সরকারি হাসপাতালের শিশুদের ওয়ার্ডে আগুন (Hospital Fire)। মৃত ৪ শিশু। গতকাল সন্ধ্যায় কমলা নেহরু হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। ঘটনার সময় শিশু বিভাগে ৪০জন শিশু ভর্তি ছিল। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। হাসপাতালে ভর্তি শিশুদের পরিজনদের অভিযোগ, শিশুদের উদ্ধারের চেষ্টা না করে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ঘটনা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারঙ্গ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ খতিয়ে দেখেন। কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়।

এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলের একটি ওয়ার্ডে আগুন লাগে। ওই তলেই ছিল আইসিইউ।  রাত ৯ টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮ থেকে ১০ টি ইঞ্জিন। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ট্যুইট, হাসপাতালের শিশুদের ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে শিশুরা গুরুতর অসুস্থ ছিল, তাদের বাঁচানো সম্ভব হয়নি। ওই শিশুদের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের আত্মার শান্তি কামনা করছি। নিহত শিশুদের পরিবারবর্গকে আমার সমবেদনা। আহত শিশুদের দ্রুত আরোগ্য  কামনা করছি।

হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব স্বাস্থ্য ও মেডিক্যাল এডুকেশন এই তদন্ত করবেন।

এর আগে ঘটনা সম্পর্কে ভোপালের এসপি বিজয় খতরি বলেছিলেন যে, অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি সমস্ত শিশুদের অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এর আগে মহারাষ্ট্রের একটি আহমেদনগরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ করোনা আক্রান্তর মৃত্যু হয়েছিল।

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget