এক্সপ্লোর

PM Modi taken Vaccine করোনা ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি, দিলেন বার্তা

দিল্লির এইমসে গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। পরে বার্তা দেন, চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের প্রথম টিকা নিলেন নরেন্দ্র মোদি।

সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি কোভ্যাকসিন টিকা নিয়েছেন। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাকসিন। প্রধানমন্ত্রীকে করোনার প্রতিষেধক দেন পুদুচেরির নার্স পি নিভেদা। টিকা নেওয়ার পর ৩৫ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ৭ টা নাগাদ তাঁর নিবাস ৭ লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদি।

টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, এদিন এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

করোনা মোকাবিলায় এদিন থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।  সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন।

প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে পুলিশকর্মীদের।

 

কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে হবে চিকিত্‍সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।

কো-উইন অ্যাপের মাধ্যমে নথি দেখিয়ে নাম নথিভুক্ত করার পর বেছে নেওয়া যাবে কাছাকাছির টিকাকরণ কেন্দ্র। বাছা যাবে ভ্যাকসিনও।

ভারতে মোটের ওপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিছু রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়াচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিষেধক নেওয়ার পরও সতর্কতা অবলম্বন ছাড়া সম্ভব নয় করোনাযুদ্ধের বিরুদ্ধে জয়ী হওয়া। 

(আরও পড়ুন

https://bengali.abplive.com/news/india/corona-vaccine-drive-third-phase-of-corona-vaccination-in-bengal-to-begin-today-what-you-need-to-know-details-here-803769)

এই অবস্থায় বয়স্কদের টিকা নেওয়ার প্রথম দিনেই নিজে টিকা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget