এক্সপ্লোর

Chamarajanagar Oxygen Shortage: অক্সিজেনের অভাবে কর্ণাটকের সরকারি হাসপাতালে ২৪ করোনা রোগীর মৃত্যু 

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু: অক্সিজেনের অভাবে কর্ণাটকে ২৪ জনেরও বেশি করোনা রোগীর মৃত্যু। চামরাজনগর জেলা হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

এরা সকলেই অক্সিজেন সাপোর্টে ছিলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার কর্ণাটকে করোনায় আক্রান্ত হন ৩৭ হাজার ৭৩৩ জন।  

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। চামরাজনগর জেলা কালেক্টরের থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। 

কী করে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালে অক্সিজেন সঙ্কটের জেরে রোগী মৃত্যুর ঘটনায় এদিনই জরুরি বৈঠকের ডাকেন। 

মৃতদের পরিবারের অভিযোগ, গতকাল রাত পৌনে ১২টা নাগাদ হাসপাতালের অক্সিজেন শেষ হয়ে যায়। এরপরই এক-এক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগীরা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই হাসপাতালের জন্য বরাদ্দ অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয় মহীশূরে। কিন্তু, কার নির্দেশ এমনটা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, উত্তরপ্রদেশের মেরঠেও এদিন অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি থাকা এইসব রোগীর আত্মীয়স্বজনদের অভিযোগ, দরকার থাকলেও কোনও রোগীকে বেশ খানিকক্ষণ অক্সিজেন দিতে পারেনি হাসপাতাল। ফলে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। 

এরপর ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যে সমস্ত রোগীদের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকের কোমর্বিডিটি ছিল। অক্সিজেনের অভাবে মৃত্যু কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ২৩ তারিখ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়। অক্সিজেন সঙ্কটের কারণে ভেন্টিলেটর ও বাইপ্যাপ ভালভাব কাজ করছে না বলে হাসপাতাল  দাবি করে।  

ওই অবস্থায় দ্রুত হাসপাতালে অক্সিজেন না পৌঁছোলে সেখানে ভর্তি আরও ৬০ জন রোগীর বিপদের সম্ভাবনা রয়েছে বলে গঙ্গারাম হাসপাতালের ডিরেক্টের জানিয়েছিলেন।  পরে অবশ্য গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেন পাঠানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget