এক্সপ্লোর

Coal Shortage: দেশে কয়লা-সঙ্কট ঘনীভূত, জোগানের অভাবে বন্ধ ২০টি তাপবিদ্যুৎ কেন্দ্র, 'ব্ল্যাকআউট'-এর আশঙ্কা একাধিক রাজ্যে

কেন্দ্রীয় সূত্রে খবর, দেশে এখন মাত্র ৪ দিন বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুত রয়েছে...

নয়াদিল্লি: দেশে কয়লা সঙ্কট বড় আকার ধারণ করেছে। সূত্রে খবর, দেশে তাপবিদ্য়ুৎ কেন্দ্রগুলিতে মাত্র ৪ দিন বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুত রয়েছে।

এই পরিস্থিতিতে দেশে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে। অদূর ভবিষ্যতে, দেশে বড়সড় বিদ্যুৎ বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক রাজ্য। যদিও, কেন্দ্রের আশ্বাস কোনও ঘাটতি নেই। দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে। 

সূত্রের খবর, সাম্প্রতিককালে দেশে উদ্ভুত কয়লার জোগানে সঙ্কটের জেরে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ২০টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছে। এর মধ্যে পাঞ্জাবে তিনটি, কেরলে চারটি এবং মহারাষ্ট্রে ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

কর্ণাটক ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী কয়লার সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, দেশে কয়লার ঘাটতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে কংগ্রস। তাদের আশঙ্কা, পেট্রোলের দাম বৃদ্ধির পর এখন বিদ্যুতের হার বাড়ানো হতে পারে।

দেশে ১৩৫টি কেন্দ্র থেকে মোট তাপবিদ্যুৎ উৎপাদন হয়। সূত্রের খবর অনুযায়ী, এর অর্ধেকের বেশি জায়গায় ৩-৪ দিনের বেশি বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুত নেই।

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, যদি কেন্দ্রীয় সরকার বিদ্যুৎকেন্দ্রে কয়লার ঘাটতি দ্রুত সমাধান না করে তবে দিল্লি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে। তিনি সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আহ্বন করেন।

এই পরিস্থিতিতে, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংহ রবিবার সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুদ অবস্থা পর্যালোচনা করেছেন। এরপর বিদ্যুৎমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, ভারতে বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা অতিরঞ্জিত। কয়লা মন্ত্রক বলেছে, "চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। 

আর কে সিংহ বলেন, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংহ বলেছেন, কয়লার ঘাটতি নিয়ে অহেতুক আতঙ্ক তৈরি করা হয়েছে। এটি গেইল এবং টাটার ভুল যোগাযোগের কারণে হয়েছে। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। আমরা সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করছি। যাদের চাহিদা রয়েছে, আমাকে তারা অনুরোধ করুক। আমি তেমন সরবরাহ করব।"

তিনি যোগ করেন, বর্ষাকালে খনিগুলি প্লাবিত হওয়ায় নিয়মিত কাজ ব্যাহত হয়। তার ওপর কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। সেই জন্য সাময়িক সঙ্কট তৈরি হয়েছে।

যদিও, কেন্দ্রীয় মন্ত্রীর দাবিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় তৈরি হওয়া অক্সিজেন সঙ্কটের সঙ্গে তুলনা টেনেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি বলেন, দ্বিতীয় ঢেউয়ের সময় রাজধানীতে অক্সিজেন ঘাটতির ক্ষেত্রেও একই কথা বলা হয়েছিল।

ঘাটতির ফলে প্রতিদিন পঞ্জাবে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। বিহার, রাজস্থান এবং ঝাড়খণ্ডে দিনে ১৪-ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে বলে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget