এক্সপ্লোর

UP on Coronavirus Crisis: গঙ্গার জলে ভেসে এল ৪৫টি পচা-গলা মৃতদেহ, আতঙ্কে এলাকাবাসী

সৎকার হয়নি করোনা আক্রান্তের দেহ, ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়

চৌসা: গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে পচা-গলা মৃতদেহ। জলে থেকে কার্যত ফুলে উঠেছে সেগুলি। শিউরে ওঠার মতোই পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারের গঙ্গার তীরে। সোমবার সকালে ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  স্থানীয়দের আশঙ্কা, প্রত্যেকটি মৃতদেহই করোনা আক্রান্তদের। যেগুলি না পুড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। 

বিহার-উত্তরপ্রদেশ সীমান্তে অবস্থিত চৌসা জেলা। সেখানকার গঙ্গাতেই এই ভয়াবহ দৃশ্য। এ প্রসঙ্গে চৌসার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, 'প্রায় ৪০-৪৫টি দেহ ভাসতে দেখা গিয়েছে মহাদেব ঘাটে।' তিনি আরও বলেন, 'ইচ্ছাকৃতভাবেই লাশগুলি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান। সব মিলিয়ে লাশের সংখ্যাটা প্রায় ১০০টির কাছে হতে পারে'। 

স্থানীয় প্রশাসনের অনুমান, এই দেহগুলি উত্তরপ্রদেশ থেকেই ফেলা হয়েছে। ইতিমধ্যেই মহাদেব ঘাটে পুলিস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে সৎকারের কাজও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।  

কোথা থেকে এল এত মৃতদেহ? প্রশাসনের কাছেও নেই কোনও স্পষ্ট উত্তর। বক্সার এসডিও কেকে উপাধ্যায় বলেন, 'প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রত্যেকটি দেহই ৫-৬ দিনের পুরনো। দেহগুলি একদম পচে গিয়েছে। কোথা থেকে দেহগুলো এল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ চলছে।' 
 
চৌসার মহাদেব ঘাটের এক ডোমের স্ত্রী অঞ্জরিয়া দেবীর অভিযোগ, রোজই করোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে তাঁদের পরিবাররা আসছেন, এবং সেগুলির সৎকার না করেই নদীর জলে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। প্রতিদিন কমপক্ষে প্রায় ১০টি করে দেহ ফেলে দিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি। অঞ্জরিয়া দেবীর কথায়, 'সৎকারের সামর্থ নেই, তাই অর্থাভাবেই এই কাজ করছেন পরিবারের লোকজন।'

উল্লেখ্য, উত্তরপ্রদেশেরে হামিরপুর জেলাতেও একই ছবি প্রকাশ্যে এসেছে। সেখান থেকে প্রায় ডজনখানেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে গত রবিবার। চলছে পরবর্তী তদন্ত। কোথা থেকে দেহগুলি এল তা নিয়েও স্পষ্ট উত্তর নেই যোগীর সরকারের কাছে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। মহামারি কবলিত দেশে অব্যাহত মৃত্যুমিছিল। সৎকারের খরচ জোগাতে না পেরে শয়ে শয়ে লাশ নদীর জলে ভাসিয়ে দেওয়ার ছবিটাও কার্যত আতঙ্ক ছড়াচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget