এক্সপ্লোর

Bengaluru Doctor on Covid19: গাড়িতেই ক্লিনিক, শহরজুড়ে ছুটে বেড়িয়ে বিনামূল্যে রোগী দেখছেন এই চিকিৎসক

অতিমারির এই কঠিন সময়ের মধ্যেও অনেকেই বাড়তি দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন।

বেঙ্গালুরু : গাড়িই যেন তাঁর চলন্ত ক্লিনিক। থার্মাল গান, ওষুধ থেকে অক্সিজেন কনসেনট্রেটর কী নেই সেখানে। বেঙ্গালুরুর চিকিৎসক সুনীল কুমার হেব্বি তাঁর গাড়িকেই বানিয়ে ফেলেছেন মোবাইল ক্লিনিক। আর তারপর গোটা শহরজুড়ে ঘুরে বেড়িয়ে রোগী দেখে বেড়াচ্ছেন তিনি। কোভিড হোক বা নন কোভিড, অতিমারিতে দীর্ণ কঠিন অবস্থার মাঝে তাঁর তৈরি মোবাইল ক্লিনিক নিয়েই পৌঁছে যাচ্ছেন চিকিৎসক। রোগী দেখছেন, প্রাথমিক চিকিৎসাও করছেন, আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে।

কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে প্র্যাকটিস করেন চিকিৎসক সুনীল হেব্বি। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, 'গাড়িকেই মোবাইল ক্লিনিক বানিয়ে ফেলেছি। এখানে একান্ত প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র রয়েছে। একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন রয়েছে। পাশাপাশি আমার সঙ্গে থাকছেন অন্য চিকিৎসক, নার্সরাও।'

কীভাবে তাঁরা বেঙ্গালুরু শহরজুড়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেটাও জানিয়ে চিকিৎসক সুনীল হেব্বি বলেছেন, 'শহরজুড়ে ঘুরে বেড়িয়ে কোভিড ও নন কোভিড পেশেন্টদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটা করছি। এখনও পর্যন্ত আড়াইশোর বেশি রোগী দেখেছি এভাবে। কারোর থেকেই কোনও টাকা নেওয়া হচ্ছে না। আমাদের উদ্যোগকে সমর্থন জানালে অবশ্য ডোনেশনের রাস্তা খোলা রয়েছে।' 


Bengaluru Doctor on Covid19: গাড়িতেই ক্লিনিক, শহরজুড়ে ছুটে বেড়িয়ে বিনামূল্যে রোগী দেখছেন এই চিকিৎসক

দক্ষিণের রাজ্য কর্ণাটক সহ গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামির সঙ্গে প্রবল লড়াই চালাচ্ছে। রোজই সংক্রমিত, মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশজুড়ে। এর মাঝেই কার্যত দেশজুড়ে হাহাকার হাসপাতালের বেড, অক্সিজেন, ওষুধ নিয়েও। অতিমারির এই কঠিন সময়ের মধ্যেও অবশ্য অনেকেই বাড়তি দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন। তাদের সাধ্যের বাইরে গিয়েও মানবিকতার খাতিরে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাঁরা।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget